চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের পর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 12, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসেবে মনোনীত হয়েছে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ। এই প্রথম মা ও শিশুর প্রতীক সম্বলিত লোগো আন্তর্জাতিক কোনো ক্রি‌কেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে। এই লক্ষ্যে বিসিবির সঙ্গে দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।

এর আগে দেশের নারী ফুটবলের নতুন সঙ্গী হয় ইউনিসেফ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও ‘চ্যারিটি পার্টনার’ হিসেবে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে তারা।

বুধবার বিসিবি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিসিবি সিইও নিজাউদ্দিন চৌধুরী ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে ইউনিসেফের লোগো বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলের (পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯) জার্সিতে শোভা পাবে। এছাড়া সব ছেলে-মেয়ের জন্য খেলাধুলার অধিকার প্রতিষ্ঠা করতে প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে ১৮ বছরের কম বয়সী মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ইউনিসেফ বিসিবি’র ক্রি‌কেট উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে।

নিজাউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিকেটের যে ব্যাপক ইতিবাচক ধারা রয়েছে, ইউনিসেফের সঙ্গে এই অংশীদারিত্ব সেটাকে আরও বেগবান করবে এবং আনুষ্ঠানিকভাবে শিশুদের খেলাধুলার অধিকারকে জোরালোভাবে সমর্থন করার মাধ্যমে এটা বিসিবির বিদ্যমান কার্যক্রমগুলোকে আরও বেশি মানবিক করে তুলবে।’

বেগবেদার বলেন, ‘বাংলাদেশ ক্রি‌কেটের জন‌প্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে আমাদের উচ্চাশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যকার বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফল হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রি‌কেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারবো বলে আশা করি।’

শিশু অধিকার সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের পাশাপাশি জাতীয় ক্রি‌কেট দলের খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে ইউনিসেফ। বিসিবির মাধ্যমে সংস্থাটি আইসিসি’র বেশ কিছু আয়োজনেও সম্পৃক্ত ছিল। সেগুলোর ম‌ধ্যে উল্লেখযোগ্য, আইসিসি বিশ্বকাপ ২০১১, আইসিসি নারী বিশ্বকাপ বাছাই ২০১১, আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০১৪ সহ আরো বেশ কয়েকটি আয়োজন।

এর আগে দেশের নারী ফুটবলের নতুন সঙ্গী হয় ইউনিসেফ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও ‘চ্যারিটি পার্টনার’ হিসেবে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে তারা। নারী প্রগতির লক্ষ্যে, নারী ফুটবল অগ্রগতিতে সহযোগী হতে তারা, বিশেষ করে থাকবে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সঙ্গে। এ দলটির অনুশীলন জার্সিতে ব্যবহার করা হবে ইউনিসেফের লোগো। এছাড়া ৬৪টি জেলায় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনেও তারা সহযোগী হবে বাফুফের।

Tags: ইউনিসেফ বাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

সিইসি অসহায়, তিনি বিব্রত বোধ করছেন: বিএনপি

Next Post

মাশরাফীকে অনেকদিন দলে চান মিরাজ

Next Post

মাশরাফীকে অনেকদিন দলে চান মিরাজ

এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT