চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবলকে ধ্বংস হতে দেবেন না প্রধানমন্ত্রী’

তামান্না তৃষা by তামান্না তৃষা
8:10 অপরাহ্ন 06, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

দুই-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এম পি। বাফুফের নির্বাচন এবং ফুটবলের বিভিন্ন সমস্যা নিয়ে সাবেক ফুটবলারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।

গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলের সামগ্রিক ব্যবস্থাপনায় অনেকটাই ধস নেমেছে। ফেডারেশন-ক্লাব দ্বন্দ্বের মাঝে নাজেহাল অবস্থা ফুটবলারদের। বিপর্যস্ত খেলোয়াড়রাও নিজেদের সংযত রাখতে পারছেন না। এরই মধ্যে অশোভন আচরণের দায়ে নিষেধাজ্ঞার কবলে জাতীয় দলের অধিনায়ক মামুনুলসহ কয়েক ফুটবলার।

সমাধানের পথ দেখাতে ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তাই ফুটবল রক্ষায় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের দ্বারস্থ সাবেক জাতীয় ফুটবলাররা।

বিসিবি সভাপতি বলেন, উনারা কারও বিরুদ্ধে বা স্পেসিফিক কোন এজেন্ডা নিয়ে আসেন নি। উনারা ফুটবলের স্বার্থে এসেছেন। উনারা ফুটবলকে বাঁচাতে চান। উনারা চান ফুটবল আবার আগের জায়গায় ফেরত যাক।

সমাধান একা দিতে চান না নাজমুল হাসান। বাফুফে গোছাতে প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। নাজমুল হাসান বলেন, এতো ঘাবড়াবার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসেন। উনার বাবা বঙ্গবন্ধু ফুটবল খেলতেন, উনার দাদা খুব নামকরা ফুটবল প্লেয়ার ছিলেন। তাই ফুটবলকে ধ্বংস হতে উনি দিবেন না।  কাজেই উনি যে সিদ্ধান্ত দেবেন তাই সঠিক হবে।

৩০ এপ্রিল বাফুফে নির্বাচন। তাই দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল সংগঠকরা।  সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জু বলেন, যেই নেতৃত্ব দুইটা টার্ম ছিলো এরা ফেল করেছে। আমরা নাজমুল হাসান সাহেবের কাছে আসছিলাম এটার একটা সুরাহা করার জন্য। গণতান্ত্রিক উপায়ে ইলেকশন হবে। ইলেকশনে যেনো আগেরবারের মতো কারচুপি না হয়, আমরা এটাই চাই।

এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে’র বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

Tags: বাফুফেবিসিবি
Previous Post

কানাগলিতে ছুটছেন খালেদা জিয়া

Next Post

লাইভ ভিডিও প্রচার সুবিধা নিয়ে এলো ফেসবুক

Next Post

লাইভ ভিডিও প্রচার সুবিধা নিয়ে এলো ফেসবুক

দশম ক্ষমতাবান ব্যক্তি হয়েও অনুজ্জ্বল শেখ হাসিনা: এমাজউদ্দীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT