চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটপাতে খাবার বিক্রি করছেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 11, নভেম্বর 2018
in বিনোদন
A A

ময়লা ছেঁড়া শাড়ি, ব্লাউজ পরে পিঁড়িতে বসে আছেন মেহজাবীন চৌধুরী। চোখেমুখে হাসি নেই, রয়েছে অভাব দূর করার তাড়না। শুকনো ও মলিন মুখে তিনি প্রতিদিন ফুটপাতে বসে খাবার বিক্রি করেন। দিনমজুর, রিক্সাচালকরাই মেহজীবনের এখান থেকে ভাত-তরকারি কিনে খায়। তার পাশেই তৌসিফ মাহবুবের ভ্রাম্যমান একটি ভাতের হোটেল রয়েছে।

তুলনামূলত মেহজাবীনের এখানে কাস্টমার বেশি আসে। সেজন্য তৌসিফ হিংসেয় জ্বলেন ! নানাভাবে মেহজাবীনকে বাঁধা দেন তৌসিফ, কিন্তু পেরে ওঠেন না। হঠাৎ করেই তৌসিফ খেয়াল করেন মেহজাবীন খাবার বিক্রি করতে আসছেন না। এরপরের ঘটনা অন্যরকম, বুকে মোচড় দেওয়ার মতো!

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘রাজা রানীর গল্প’। ব্যতিক্রমী গল্প আর চমৎকার ভাবনায় নাটকটি রচনা করেছেন পারফেজ ইমাম এবং পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। সম্প্রতি ঢাকার একটি জনাকীর্ণ বাজারে নাটকটির বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে মেহজাবীন বলেন, রানা রানীর গল্প নাটকের গল্পটা খুব সুন্দর। এখানে আমার চরিত্রটাও নতুন। এ চরিত্রে দর্শক আমাকে আগে একবারও দেখেননি। তিনি বলেন, এখানে আমার চরিত্রের নাম রানী। শুটিং করেছি রিয়েল লোকেশনে। কাজটি করতে কষ্ট হয়েছে। দর্শকদের কাছে ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে।

এর আগে নানামাত্রিক গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের সামনে হয়েছেন লাস্যময়ী মেহজাবীন চৌধুরী। শুধু রোমান্টিক নয়, পারিবারিক টানাপড়েন, তারুণ্য নির্ভর গল্প, সামাজিক সচেতনা এমনকি ধর্ষিতার চরিত্রেও তিনি অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন এই তারকা। ফুটপাতে একজন খাবার বিক্রেতার চরিত্রে এবারই প্রথমবার দেখা যাবে এই লাক্স-চ্যানেল আই তারকাকে।

‘রাজা রানীর গল্প’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, শহিদুল্লাহ সবুজ, তিশা, প্রাণ সারোয়ার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা, শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Tags: তৌসিফ মাহবুবনাটকমেহজাবীনলিড বিনোদন
Previous Post

মুন্সিগঞ্জের অসমাপ্ত কাজ শেষ করতে মনোনয়ন চান অ্যাটর্নি জেনারেল

Next Post

মুশফিক ‘কেনো সেরা’ বুঝেছেন মুমিনুল

Next Post

মুশফিক ‘কেনো সেরা’ বুঝেছেন মুমিনুল

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা মামলা পিবিআইতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT