চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন ইস্যুতে জন কেরি ‘পক্ষপাতদুষ্ট’: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 29, ডিসেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে দেয়া যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে এর তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, কেরির বক্তব্য ইসরাইলি বসতি স্থাপনের ব্যাপারে ‘ভারসাম্যহীন’ এবং ‘অতিরিক্ত আগ্রহী’। তিনি ইসরাইলের বিরুদ্ধে “ফিলিস্তিনের অবিরাম সন্ত্রাসী প্রচেষ্টার পক্ষে কথা দিয়ে সহায়তা দিয়েছেন” বলেও অভিযোগ করেন নেতানিয়াহু।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইসরাইলের অস্তিত্বকে স্বীকার করে না বলেই যত দ্বন্দ্ব-সংঘাত। কিন্তু জন কেরি “এই সরল সত্যটাই দেখতে পাচ্ছেন না” বলে দাবি করেন তিনি।

জন কেরি

জন কেরি তার বক্তব্যে বলেন, ইসরাইল-ফিলিস্তিন দুই দেশ ধারণার ভিত্তিতে শান্তি প্রক্রিয়া চরম বিপদের মুখে রয়েছে। সেই বিপদ রুখতেই যুক্তরাষ্ট্র শুক্রবারের প্রস্তাবনায় ভেটো দেয়া থেকে বিরত ছিল। ইসরাইলিরা এর উল্টোটা দাবি করলেও, ইহুদিদের অবৈধভাবে ভূমি দখল ও বসতি স্থাপনের প্রতি জাতিসংঘের নিন্দা আমেরিকান মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

কেরি বলেন, “দুই-দেশ সমাধানই একমাত্র উপায়, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি এনে দিতে পারে। এর মাধ্যমেই ইসরাইল একটি ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার ভবিষ্যত নিশ্চিত করতে পারবে।”

“ইসরাইলের প্রধানমন্ত্রী সবার সামনে দুই-দেশ ধারণাকে সমর্থন করলেও তার বর্তমান জোটটি দেশের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি একটি জোট, যার এজেন্ডায় খুব বেশি চরমভাবাপন্ন কিছু উপাদান রয়েছে,” বলেন কেরি, “এর ফলে ইসরাইল সরকারের নীতিমালা, এমনকি যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বসতি বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ, এর সবকিছু উল্টোদিকে এগোচ্ছে। তারা (ইসরাইল) ‘এক-দেশ’ এর দিকে এগিয়ে যাচ্ছে।”

তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার টুইটারে ইসরাইলের সমর্থনেই কথা বলেছেন। তিনি লিখেছেন, দেশটিকে কেউ “তাচ্ছিল্য ও অসম্মানের” সঙ্গে দেখবে, তা তিনি হতে দেবেন না।

জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তিনি ইসরাইলকে ‘শক্ত থাকতে’ বলেছেন।

Tags: ইসরাইলজন কেরিনেতানিয়াহু
Previous Post

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করতেই এসব পরীক্ষা: প্রধানমন্ত্রী

Next Post

ভালো ফলে এগিয়ে ছাত্রীরা

Next Post
পিইসি পরীক্ষার ফল

ভালো ফলে এগিয়ে ছাত্রীরা

ছোট পর্দায় বছরের বেশি আয় করা তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT