চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি জনবসতি নির্মাণ অবৈধ: বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি জনবসতি নির্মাণ ও সম্প্রসারণ সম্পর্কিত অন্যান্য কার্যক্রমকে অবৈধ বলে উল্লেখ করে ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরাইলকে এই বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত ফিলিস্তিন ও তার আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ৩৩৮, ৪২৫, ১৩৯৭, ১৫১৫, ১৫৪৪ ধারাসহ অন্য শান্তি প্রস্তাব এবং ‘শান্তির জন্য ভূমির নীতি’কেও পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) সব প্রতিষ্ঠানই নিশ্চিত করেছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি জনবসতি নির্মাণ ও সম্প্রসারণ সম্পর্কিত অন্য কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।

ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ইসরায়েলকে এ বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই ঘোষণা দিয়েছেন, এখনথেকে পশ্চিম তীরে ইসরায়েলি দখল করা ভূমিকে আর অবৈধ বলে বিবেচনা করবে না যুক্তরাষ্ট্র। এ নিয়ে সারাবিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা চলছে। এঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে।

Tags: ইসরাইল ও ফিলিস্তিন
Previous Post

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাছে প্রত্যাশা

Next Post

বসুন্ধরা খেলোয়াড় না ছাড়ায় বাতিল এসএ গেমসের ফুটবল ক্যাম্প

Next Post

বসুন্ধরা খেলোয়াড় না ছাড়ায় বাতিল এসএ গেমসের ফুটবল ক্যাম্প

আবরার হত্যা

আবরার হত্যা: বুয়েটের ২৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT