চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি সাংবাদিককে হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 11, মে 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রফেশনাল নারী সাংবাদিক ক্যামেরা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার ফিলিস্তিনী সাংবাদিকের মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শিরিনকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে আল-জাজিরা। ঘটনার সময় আরেক ফিলিস্তিনি সাংবাদিকও আহত হয়েছেন। সাহসী সাংবাদিক শিরীন আরব বিশ্বের সাংবাদিকদের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

শিরিন আবু আকলেহে কিছুদিন আগে এক ভিডিওতে বলেছিলেন, সাধারণ মানুষের কাছে যেতে আর তাদের কণ্ঠকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছেন। আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিনকে বলা হতো ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কণ্ঠস্বর।

বুধবারও সংবাদে পশ্চিম তীরের মানুষের কণ্ঠস্বর তুলতে ধরতেই কাজ করে চলেছিলেন তিনি। আর এর মাঝেই মুখে লাগে ইসরাইলি সৈন্যদের গুলি। থেমে যায় শিরিনের কণ্ঠ। না, শুধু এক সাংবাদিকের কণ্ঠ নয়। অনেক সাধারণ মানুষের কণ্ঠ।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে তথ্য প্রদানে সাহসী ভূমিকার জন্য আরব বিশ্বে পরিচিত মুখ ছিলেন শিরিন আবু আকলেহ। অভিজ্ঞ এই সাংবাদিকের মাধ্যমে প্রায় তিন দশক ধরে বিশ্ব জেনেছে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সংগ্রামের কথা।

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলী বাহিনীর অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার নিজেই সংবাদের শিরোনাম হয়েছেন আল জাজিরার শিরিন আবু আকলেহ।

শিরিনের সহকর্মীরা জানিয়েছেন, ইসরাইলী সেনারা গুলি করার পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইসরাইলী বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনী সাংবাদিক আলি আল সামৌদি আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল। ওই ঘটনায় ফিলিস্তিনে কঠিন পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের কাজ চালানোর বাস্তবতা আরেকবার বিশ্বের সামনে এল।

আল জাজিরা অভিযোগ করেছে, শিরিনকে ‘ঠাণ্ডা মাথায়’ ও ‘ইচ্ছাকৃতভাবে’ হত্যা করা হয়েছে। ইসরাইলী সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে, গোলাগুলির সময় ফিলিস্তিনী বন্দুকধারীর গুলিতে সম্ভবত সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ফিলিস্তিনী কর্তৃপক্ষের সাথে যৌথ তদন্তের কথা বলছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাংবাদিকতার শিক্ষার্থী শিরিন বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করার পর ১৯৯৭ সালে আল জাজিরায় যোগ দেন। ৫১ বছর বয়সী এই সাংবাদিক প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের শুরুর সাংবাদিকদের একজন ছিলেন। তার মৃত্যুতে আল-জাজিরা কার্যালয়ে শোক নেমে আসে। সহকর্মীরা তার মৃত্যুকে সংবাদমাধ্যমের জন্য বড় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষায় জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড বলেছেন, শিরিন হত্যায় দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

জনমুখী সাংবাদিকতা আর অনন্য পেশাদারির কারণে সর্বসাধারণের ভালবাসা নিয়ে বিদায় নিচ্ছেন ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহে।

Tags: আল-জাজিরাসাংবাদিক
Previous Post

বিএনপি গতবারের মতো এবারও নির্বাচনে অংশ নেবে: দীপু মনি

Next Post

তিন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যাপক দুর্নীতি: টিআইবি

Next Post
সৌর শক্তি কেন্দ্রের বিশাল সৌর প্যানেলসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যাপক দুর্নীতি: টিআইবি

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে ঋণ ফাঁদ নেই বলে দাবি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে চীনের ‘ঋণ ফাঁদ’ নেই: চীনা রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT