চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনিদের নির্যাতনে ডাচ কুকুর ব্যবহার করছে ইসরাইল (ভিডিও)

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 28, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনিদের উপর নির্যাতনের নতুন মাত্রা যোগ করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের শায়েস্তা করতে নেদারল্যান্ডসের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছে ইসরাইল। আর এটা তারা দুই দশকের বেশি সময় ধরে করে আসছে। এই খবর প্রকাশ করেছে ফিলিস্তিনিদের অনলাইন পোর্টাল ‘ইলেট্রোইন্তিফাদা’।

পশ্চিমতীরে নাবলুসের কাছে কুফার গ্রামে ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয়া আহমেদ সেউতায়ি ‘ইলেট্রোইন্তিফাদা’য় একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি ২০১২ সালে ধারণ করা। তাতে দেখা যায়, এক প্রতিবাদকারীকে একটি কুকুর দিয়ে নির্যাতন করছে ইসরাইলি নিরাপত্তাবাহিনী।

ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরাইলি নির্যাতনের এটি কোনো অদেখা চিত্র নয়। অনেক নির্যাতনের মধ্যে এটি একটি মাত্র। প্রশিক্ষিত এই ডাচ কুকুর নিরস্ত্র ফিলিস্তিনি প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়; যাদের মধ্যে শিশুরাও আছে। যুক্তরাষ্ট্রের পুলিশ কৃষ্ণাঙ্গদের উপর ঠিক একই কায়দা ব্যবহার করে।

ইসরাইলে এই কুকুর না পাঠাতে নেদারল্যান্ডস কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ফিলিস্তিনির মানবাধিকার গ্রুপ আল-হাক ও ডাচ আইনপ্রণেতারা।

আল-হাক ডিরেক্টর শাওয়ান জাবারিয়ান ডাচ পররাষ্ট্রমন্ত্রী বের্ট কোয়েন্ডারস ও বাণিজ্যমন্ত্রী লিলিয়াম পোলিমেনকে এক চিঠিতে লিখেছেন, ‘বিক্ষোভ দমনের নামে ইসরাইল এই কুকুর নিরীহ, নিরস্ত্র ফিলিস্তিনিদের ভয় দেখাতে ও তাদের কামড়াতে ব্যবহার করে। এছাড়া রাতের বেলা ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালানোর সময়ও এই কুকুর ব্যবহার করে ইসরাইলি নিরাপত্তাবাহিনী।

কুকুর প্রশিক্ষণ কোম্পানি ‘উইন্সড কে-নাইন’র মালিক টনি বোয়েজিন এনআরসি পত্রিকা বলেন, ‘আমি যতো কুকুর প্রশিক্ষণ দেই। তার ৯০ শতাংশই ব্যবহার করে ইসরাইল সেনাবাহিনী। গত ২৩ বছর ধরে প্রতিবছর কয়েক ডজন করে কুকুর ইসরাইলকে সরবরাহ করে আসছি।’

মানবাধিকার সংগঠন আল-হাক জানায়, বিক্ষোভ দমনে ইসরাইলের এই কুকুর ব্যবহার জেনেভা আইনের সম্পূর্ণ বিরোধী। আর বোমা চুক্তি অনুযায়ী এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পরে বলেও উল্লেখ করে ওই মানবাধিকার সংগঠন। ইসরাইলে এই কুকুর ব্যবহার ও সরবরাহের বিরুদ্ধে আওয়াজ তুলেছে নেদারল্যান্ডস জাতীয় মানবাধিকার সংগঠনও।

ভিডিও –

Tags: ইসরাইলফিলিস্তিন
Previous Post

পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিতে ‘অ্যাকশনে’ প্রশাসন

Next Post

কারিনার জন্য রান্না করলেন অর্জুন

Next Post

কারিনার জন্য রান্না করলেন অর্জুন

কমনওয়েলথে প্রথম নারী মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT