চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ১৯ বিশিষ্ট নাগরিকের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 17, মে 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ইসরায়েল-ফিলিস্তিন বিক্ষোভ

ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দায় ১৯ জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়: বিগত সপ্তাহব্যাপী উন্মত্ত যুদ্ধের নেশায়মত্ত দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নির্বিচারে বিমান হামলা চালিয়ে বোমা বর্ষণ করে ৫৮ জন শিশুসহ, দুই শতাধিক নিরীহ বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা এবং প্রায় দুই সহস্রাধিক মানুষকে আহত করেছে।

অসংখ্য বাড়িঘর, ব্যবসা বাণিজ্য কেন্দ্র এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিস ধুলায় মিশিয়ে দিয়েছে। সংঘাতের সূচনা হয়েছিল আল আকসা মসজিদে ধর্মপ্রাণ নিরস্ত্র নামাজরত মানুষের উপর আক্রমনের মাধ্যমে। জবাবে ফিলিস্তিনের মিলিশিয়া সংগঠন হামাস ইসরাইলে রকেট ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। তাতে বেশ কয়েকজন ইসরাইলি নাগরিকও নিহত হয়েছে।

ইসরাইল যখন পাশবিক উল্লাসে মেতে ফিলিস্তিনিদের হত্যা এবং তাদের সম্পদ, বাড়িঘর ধংস করছে তখন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে জোরাো কোন প্রতিবাদ শোনা যাচ্ছে না। যদিও বিশ্বব্যাপী সকল মহাদেশের বড় বড় শহরে হাজার হাজার শান্তিকামী মানুষ ইসরাইলী বর্বরতাকে ধিক্কার ও নিন্দা জানাতে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের সাথে পূর্ণ সংহতি ঘোষণায় করোনা পরিস্থিতির বিধি নিষেধ উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাধুনিক অস্র সব ধরণের সামরিক সহযোগিতাসহ ইসরাইলকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। কতিপয় পশ্চিমা রাষ্ট্রের সরকারও একই ভাবে ইসরাইলকে এখনো সমর্থন দিচ্ছে। কিন্তু তাদের ভুলে গেলে চলবেনা ফিলিস্তিনের নিরীহ শান্তি ও স্বাধিনতাকামী জনগনেরও নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত। গাজায় ইসরাইলের সহিংসতা বৃদ্ধির ফলে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে। জাতিসংঘের হিসাবে প্রায় ১০ হাজার ফিলিস্তিনের সাধারণ মানুষ ইতিমধ্যে ইসরাইলের নৃশংসতা থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ছেড়েছেন।

ফিলিস্তিনের সাধারণ নিরীহ বেসামরিক নাগরিকদের উপর চালানো সীমাহীন এই বর্বরতা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মানীতে ইহুদি সম্প্রদায়ের উপর চালানো নাৎসী বর্বরতা ও নিষ্ঠুরতার কথাই মনে করিয়ে দেয়। তাই আমরা বাংলাদেশের নাগারিক সমাজের পক্ষ থেকে নিরস্র ফিলিস্তিনি নাগরিকদের উপর বিবেকবর্জিত কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানাচ্ছি। সেই সাথে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে এই বর্বরোচিত হামলা ও পাল্টা হামলার ঘটনায় মানবাধিকার লংঘন ও যুদ্বাপরাধের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য অবিলম্বে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি। এবং এই আগ্রাসন বন্ধ ও মানবাধিকারের উপর সম্মান প্রদর্শণ না করা পর্যন্ত ইসরাইলকে দেয় সামরিক সাহায্যসহ সব ধরণের সহযোগিতা বন্ধ রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবি জানাচ্ছি । পাশাপাশি প্যালিস্টাইনি নাগরিকগণ যে মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন তা থেকে উত্তরনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক, অর্থনৈতিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, এড. সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী, এম হাফিজউদ্দিন খান, তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিচারপতি নিজামুল হক, সাবেক বিচারপতি, আপীল বিভাগ, ড. হামিদা হোসেন, মানবাধিকরা কর্মী, নারী নেত্রী খুশী কবির, ড. বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন, ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি, এড. রাণা দাশগুপ্ত, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এড. সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এড. জেড আই খান পান্না, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সদস্য বাংলাদেশ বার কাউন্সিল, এড. তবারক হোসেন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ড. আবুল বারকাত, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেজবাহ কামাল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মেঘনা গুহঠাকুরতা, নির্বাহী পরিচালক, রিব, কাজল দেবনাথ, সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, এড. সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী বেলা, ব্যারিস্টার সারা হোসেন, অনারারি নির্বাহী পরিচালক, ব্লাস্ট এবং শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি।

Tags: ইসরাইলফিলিস্তিন
Previous Post

ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা চায় বাংলাদেশ

Next Post

বাজেটে তামাকের উপর উচ্চমাত্রায় করারোপ সময়ের দাবি

Next Post

বাজেটে তামাকের উপর উচ্চমাত্রায় করারোপ সময়ের দাবি

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT