চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে ভয়াবহ অগ্নুৎপাতের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। কয়েক ঘণ্টা বা কয়েকদিনেই সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সংশ্লিষ্টদের শঙ্কা।

সোমবার দুর্বল লাভাটি তাল আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া শুরু করে। দেশটির রাজধানী ম্যানিলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে এই আগ্নেয়গিরিটি অবস্থিত। এরই মধ্যে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ওই এলাকার প্রায় ৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তাল ফিলিপিন্সের দ্বিতীয় জ্বলন্ত আগ্নেয়গিরি। এটি সবচেয়ে ছোট আগ্নেয়গিরিগুলোর একটি। কিন্তু বিগত ৪৫০ বছরে অন্তত ৩৪ বার সেখান থেকে লাভা উৎগীরণ হয়েছে।

ফিলিপিন্সের ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) এক বিবৃতিতে বলেছে, তাল আগ্নেয়গিরি তীব্র সক্রিয়তার মধ্যে পড়েছে। সেখানে চৌম্বকীয় বিষ্ফোরণ শুরু হতে পারে। যেটা দুর্বল আগ্নেয়গিরি, বজ্রপাত ও বিদ্যুতের ঝলক থেকে তৈরি হয়ে থাকে।

ফিভলকসের পরিচালক রেনাটো সলিডাম বলেন, ভয়াবহ বিষ্ফোরণের চিহ্ন যেমন ছাই, পাথর বা গ্যাস আনুভূমিকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে এখনো ছড়ানো শুরু হয়নি।

ফিলিপিন্সে এখন ৩ থেকে বাড়িয়ে ৪ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সর্বোচ্চ সতর্কতার মাত্রা ৫। আগ্নেয়গিরিটি তাল লেকের একটি দ্বীপের মধ্যে অবস্থিত। তাই সংশ্লিষ্টরা আগ্নেয়গিরি সুনামিরও সতর্কতা দিয়েছেন।

ছাইয়ের কারণে এরই মধ্যে সবাই মাস্ক পরা শুরু করেছে। ম্যানিলার দোকানগুলোতেও মাস্ক কমতে শুরু করেছে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। সব ধরনের বিপণন বন্ধ করা হয়েছে ফিলিপিন্সের স্টক এক্সচেঞ্জেও।

প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের অফিসও ম্যানিলায় সব ধরনের সরকারি কাজ বন্ধ ঘোষণা করেছে এবং রাজধানীতে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

Tags: আগ্নেয়গিরিফিলিপিন্সে
Previous Post

৩২ বছরের যুবকের ‘মা’ ঐশ্বরিয়া!

Next Post

মসজিদে মাইকিং করে ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনি, নিহত ৩

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে মাইকিং করে 'গরু চোর' সন্দেহে গণপিটুনি, নিহত ৩

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজার জন্য নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT