চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে জামিন পেলেন পুরস্কার প্রাপ্ত সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A

অনলাইনে পরনিন্দা’ বা মানহানি করার অভিযোগে গ্রেপ্তারের একদিন পর ফিলিপিন্সের আন্তর্জাতিক পুরস্কার জয়ী সাংবাদিক মারিয়া রেসাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সাংবাদিক রেসা ছিলেন ফিলিপিন্স সরকারের সমালোচক নিউজ ওয়েবসাইট র‍্যাপলারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

বুধবার দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনস (এনবিআই) সাইবারক্রাইম ইউনিটের কর্মকর্তারা রাজধানী ম্যানিলায় সাইটটির সদরদপ্তর থেকে তাকে গ্রেপ্তার করে।

নিউজ ওয়েবসাইটটিকে চুপ করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ফিলিপিন্স সরকার রেসাকে গ্রেপ্তার করেছে বলে মনে করছেন মুক্ত সংবাদপত্রের পক্ষের আন্দোলনকারীরা।

সাত বছর আগের এক প্রতিবেদনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সর্বসাম্প্রতিক অভিযোগটি তোলা হয়েছে। খুন এবং মানব ও মাদক পাচারের একটি ঘটনায় এক ব্যবসায়ীর নাম জড়িয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

এক গোয়েন্দা রিপোর্টের তথ্যের বরাত দিয়ে করা ওই প্রতিবেদনে উল্লেখিত ব্যবসায়ীর সঙ্গে এক সাবেক বিচারকের কথিত সম্পর্কের কথাও বলা হয়েছিল।
তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তার কমপক্ষে ১২ বছরের কারাদণ্ড হতে পারে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মতে, রেসার ওয়েবসাইটটি ‘ভুয়া নিউজ সাইট’। রেসার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত- এমন অভিযোগ এর আগে অস্বীকারও করেছেন তিনি।

তার অনুষ্ঠানগুলোতে র‍্যাপলারের কর্মীদের নিষিদ্ধ করেছেন তিনি। গত বছর সরকার র‍্যাপলারের লাইসেন্সও বাতিল করেছিল।

ফিলিপিন্সের প্রবীণ সাংবাদিক মারিয়া রেসা র‍্যাপলার প্রতিষ্ঠার আগে সিএনএন এ প্রথমে ম্যানিলার ব্যুরো চিফ হিসাবে কাজ করেছিলেন এবং পরে জাকার্তায় কাজ করেন। তিনি সিএনএন- এ দক্ষিণ-পূর্ব এশিয়ার সন্ত্রাস বিষয়ক প্রধান অনুসন্ধানী রিপোর্টারও ছিলেন।

২০১২ সালে রেসা এবং আরো তিন সাংবাদিক মিলে প্রতিষ্ঠা করেন র‍্যাপলার। কঠোর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এটি তখন থেকেই ফিলিপিন্সে পরিচিত হয়ে ওঠে।

প্রকাশ্যে প্রেসিডেন্ট দুতার্তের সমালোচনা করা কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে এটিও একটি। র‍্যাপলার প্রায়ই প্রেসিডেন্টের বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তোলে এবং কখনো কখনো মাদকের বিরুদ্ধে যুদ্ধের মত তার প্রাণঘাতী নীতির সমালোচনাও করে।

Tags: ফিলিপিন্স
Previous Post

বিএনপি-ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

Next Post

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

Next Post
করোনা

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

থাইল্যান্ড-জাতীয় নির্বাচন-রাজকন্যা

থাইল্যান্ডের নির্বাচন: রাজকন্যার প্রার্থিতা ও দলীয় ক্ষমতার লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT