চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০১৭’ পেলেন বন্যা

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
7:44 অপরাহ্ন 27, জুলাই 2017
in বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যাকে স্বর্ণপদক পড়িয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

রেজওয়ানা চৌধুরী বন্যাকে স্বর্ণপদক পড়িয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

‘গানকে হৃদয় দিয়ে ধারণ করতে পেরেছিলেন বলেই ফিরোজা বেগম আজ কিংবদন্তী। আর তার স্মরণে প্রদান করা এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং পুলকিত।’ বললেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগেরর চেয়ারপার্সন রেজওয়ানা চৌধুরী বন্যা।

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে ফিরোজা বেগমের নান্দনিকতা বোধ ছিল অনেক বেশি। শিল্পের স্বার্থকতা তার সংযমে এবং সরলতায়। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই শিল্পকে সাজানো। আর এ বিষয়টি তিনি খুব ভালোভাবেই বুঝতেন। এখানেই সবার সঙ্গে তার পার্থক্য।’

আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তাকে স্বর্ণপদক পড়িয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তার হাতে  সম্মাননাপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী শিল্পীদের সমবেত সংগীত পরিবেশন। আর নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এসিআই লিমিটেডেরর চেয়ারপার্সন এবং ফিরোজা বেগম স্মৃতি ট্রাষ্টের দাতা এম আনিস উদ দৌলা বলেন, ‘নজরুলসংগীতের বিশ্বময় পরিচিতিতে ফিরোজা বেগম ছিলেন অক্লান্ত কর্মী। অন্যদিকে রবীন্দ্রসংগীতকে দুই বাংলার মানুষের কাছে সমান জনপ্রিয় করে তুলেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তাই এবার এই পুরস্কারের জন্য আমরা তাকে যোগ্য বলে মনে করেছি।’

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ফিরোজা বেগম প্রয়াত এবং একই সাথে তার কর্ম দিয়ে জীবিত। সংগীত জগতে তার অবদান আমাদের সমৃদ্ধ করেছে।’

তিনি শিল্পীর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন এবং তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান এমন একটি উদ্যেগ গ্রহণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন (ডিন, কলা অনুষদ), টুম্পা সমাদ্দার (ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন (কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলা।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: রেজওয়ানা চৌধুরী বন্যা
Previous Post

মিরাজকে সাফল্যের মন্ত্র দিয়েছেন সাকিব

Next Post

জ্ঞানভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ে শিক্ষাকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

জ্ঞানভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয়ে শিক্ষাকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জোলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT