এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের জন্য এবার এই বরেণ্য শিল্পীকে পদক দেওয়া হচ্ছে। ২০১৬ সালে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাষ্ট ফান্ড।
এ উপলক্ষে আজ ২৬ জুলাই বুধাবার সকালে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে জানানো হয়, ২৮ জুলাই প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী প্রয়াত ফিরোজা বেগমের জন্মদিন। তার আগে আগামীকাল ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। দেখা যাবে চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে।
এই আয়োজন নিয়ে দেখুন রোকসানা আমিনের ভিডিও প্রতিবেদন।









