চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২০: নতুন অতিথি এসেছে যাদের ঘরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 31, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বিভিন্ন বয়সের পরিবার ও বন্ধুদের সঙ্গে খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ মানুষের পাশাপাশি অতীতের যে কোন বছরের চেয়ে ২০২০ সালটি তারকাদের জন্যও ছিলো ভিন্নরকম অভিজ্ঞতার। করোনার কারণে স্বাভাবিক জীবনে নেমে আসে স্থবিরতা। এতো বিষাদের মধ্যেও তবু এ বছর বেশ কয়েকজন তারকার ঘরে যেন ‘এক টুকরো খুশির উপলক্ষ’ তৈরী করেছে তাদের নবজাতক! কারো পরিবার দু’জন থেকে তিনজন হয়েছে, আবার কেউবা তিন থেকে চারে। অনেক তারকা এই লকডাউনের সময় মা হওয়ার ঘোষণা করেছেন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এমনই কিছু তারকাদের নাম:

কল্কি-গাই
চলতি বছরের শুরুতেই সুখবর শোনান বলিউড তারকা কল্কি কোয়েচলিন। ৭ ফেব্রুয়ারি ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে কন্যা সাপফোর জন্ম দেন তিনি। যদিওবা প্রেমিক গাই ও তাঁর এই মুহূর্তে বাবা-মা হওয়ার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু যেহেতু অভিনেত্রী সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন তাই সন্তানটিকে জন্ম দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী।

লিজা-ডিনো
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে ইনস্টাগ্রামে নিজের দ্বিতীয় সন্তানের জন্মের কথা জানান বলিউড অভিনেত্রী-মডেল লিজা হেডেন। বড় ছেলে জ্যাকের সঙ্গে ছোট ছেলে লিওর ছবি দেন লিজা। জানান ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শিল্পা-রাজ
লিজার পর পরই দ্বিতীয় সন্তান আগমনের কথা জানান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সারোগেসির মাধ্যমে  ১৫ ফেব্রুয়ারি শিল্পা-রাজের দ্বিতীয় সন্তান অর্থাৎ ভিয়ানের ছোট্ট বোন সমিশা শেট্টি কুন্দ্রার জন্ম হয়। সংস্কৃত ও রাশিয়ার শব্দ মিলিয়ে মেয়ের নাম সমিশা রেখেছেন শিল্পা।

হার্দিক-নাতাশা
২০২০ সালে ফিল্ডের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। প্রথমে চুপিসাড়ে প্রেমিকা নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন। পরে লকডাউনের মধ্যেই বিয়ের পালা চুকিয়ে নেন। সেই সাথে মে মাসের মধ্যেই ভক্তদের জানিয়ে দেন নিজের বাবা হওয়ার খবর। জুলাই মাসে হার্দিক-নাতাশার ছেলে অগস্ত্যর জন্ম হয়।

মন্দিরা-রাজ
জন্ম না দিলেও কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড তারকা মন্দিরা বেদী। অক্টোবরের এক সকালেই নিজের দত্তক কন্যার সঙ্গে অনুরাগীদের পরিচয় করান মন্দিরা। ৪ বছরের শিশুকে দত্তক নিয়েছেন মন্দিরা ও তাঁর স্বামী রাজ কৌশল। শিশুটির নাম তারা। এখন সে তারা বেদী।

অমৃতা-অনমোল
নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনেক দেরিতেই জানিয়েছিলেন অভিনেত্রী অমৃতা রাও। নভেম্বর মাসের শুরুতে ছেলে বীরের জন্ম দেন তিনি। খবরটি উচ্ছ্বসিত হয়ে জানান বাবা আর জে অনমোল। ২০১৬ সালে অনমোলকে বিয়ে করেন অমৃতা। চার বছর পর প্রথম সন্তানের জন্ম হয়।

জায়ন মালিক-গিগি হাদিদ
বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির মাঝেই গেল ২৪ সেপ্টেম্বর হলিউডের তারকা জুটি জায়ন মালিক ও গিগি হাদিদ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর খবর। তারকা এই জুটি জানিয়েছিলেন ১৯ সেপ্টেম্বর তাদের কোল জুড়ে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান। যদিওবা তারা তাদের সন্তানের নাম প্রকাশ্যে আনেনি।

জো জোনাস-সোফি টার্নার 
চলতি বছরের ২২ জুলাই প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন হলিউডের তারকা জুটি জো জোনাস এবং সোফি টার্নার। যার নাম তারা রেখেছে উইলা জোনাস।

জোয়াকিন ফিনিক্স-রুনি মারা
চলতি বছর বাবা হয়েছে অস্কারজয়ী তারকা জোয়াকিন ফিনিক্সও। স্ত্রী রুনি মারার কোল জুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। জোয়াকিন যার নাম রেখেছে তার প্রয়াত ভাইয়ের নামে।

কেটি পেরি-ওরল্যান্ডো ব্লুম
করোনা পরিস্থিতি শুরুর প্রথম দিকে চলতি বছরের ৬ মার্চ প্রথম নিজের সন্তানসম্ভবা হবার খবর প্রকাশ করেছিলেন কেটি পেরি। এরপর গেল ২৭ আগস্ট কেটির কোল জুড়ে আসে তার প্রথম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে ডেইজি ডোভ ব্লুম।

Tags: লিড বিনোদন
Previous Post

মার্চে আফগানিস্তান, জুনে ভারত-ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Next Post

থার্টিফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে নিরাপত্তা জোরদার

Next Post

থার্টিফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে নিরাপত্তা জোরদার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আরমানকে মুক্তির পাশাপাশি ২০ লক্ষ টাকা দিতে হাইকোর্টের রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT