চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে এলো মটো রেজর ভাঁজ করা ডিসপ্লে নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 14, নভেম্বর 2019
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
মটো রেজর-মটোরোলা

ফিরে এলো সেই মটো রেজর। সঙ্গে এনেছে ভাঁজ করা অত্যাধুনিক ডিসপ্লে।

প্রায় ১৫ বছর আগে প্রথম উন্মোচিত হওয়া মোবাইল ফোন ও স্মার্ট গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার জনপ্রিয় এই ফ্লিপ ফোন সিরিজটি নতুন আকর্ষণীয় এই ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে বাজারে আসছে।

এর আগে ফোল্ডিং ডিসপ্লে নিয়ে প্রথম প্রোটোটাইপ স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছিল টেক জায়ান্ট স্যামসাং। ‘স্যামসাং ফোল্ড’ নামের পরীক্ষামূলক সেই ডিভাইসগুলো পরীক্ষকদের হাতে পড়ে এক থেকে দু’দিনেই নষ্ট হয়ে গিয়েছিল।

কিন্তু সফলতা দেখিয়ে দিলো মটোরোলা। নতুন মটো রেজর ফোনটি একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সবার সামনে হাজির করেছে কোম্পানিটি।

মটো রেজর-মটোরোলা
ফোল্ড করা অবস্থায় নতুন মটো রেজর

ম্যাশেবল জানায়, সংবাদ সম্মেলনে সক্রিয়, কর্মক্ষম এবং টেকসই ফোল্ডেবল ডিসপ্লেই শুধু উপস্থাপন করেনি মটো রেজর। ফোনটি তার সেই আইকনিক রূপ ঠিকই ধরে রেখেছে।

ভাঁজ করা হলে ফোনটির চেহারা ঠিক আগেকার চারকোনো রেজর মডেলের মতো হয়ে যায়। তবে আকারে হয়েছে পুরনো ফোনটির চেয়ে একটু বড়। কিন্তু আকৃতি ও চেহারার এই অসাধারণ মিলই ফোনটিকে যেন করেছে আরও বেশি আকর্ষণীয়।

মটো রেজর-মটোরোলা
মটো রেজরের পেছন দিক

যেখানে অন্যান্য ডুয়েল স্ক্রিনওয়ালা ফোল্ডেবল ফোনগুলোর আকার বেঢপ রকমের বড় হয়ে যাচ্ছে, সেখানে নতুন রেজর তার আগের জনপ্রিয় আকৃতি এবং তুলনামূলক ছোট মুঠোয় ধরার মতো আকারের কারণে ইতোমধ্যে প্রযুক্তি বিশারদ এবং গ্যাজেট অনুরাগীদের চোখে পড়ে গেছে।

ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটির ওপরের ‘কুইক ভিউ’ ডিসপ্লেটির আকার হয় ২.৭ ইঞ্চি, যেখানে নোটিফিকেশন দেখার পাশাপাশি কয়েকটি অ্যাপ ব্যবহার করা যাবে। এমনকি সেই স্ক্রিন থেকেই তোলা যাবে সেলফি।

মটো রেজর-মটোরোলা
নতুন মটো রেজর (বামে) ও আইফোন ১১ প্রো (ডানে)

ভাঁজ অবস্থায় ফোনের ১৬ মেগাপিক্সেল ক্যামেরাটি ব্যবহৃত হয় সেলফি তোলার জন্য। ভাঁজ খোলা হলে ক্যামেরাটি পেছনে চলে যায়। ওই অবস্থায় সেলফি তোলার জন্য সামনে আরেকটা ৫ মেগাপিক্সেল রেজোল্যুশনের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ভাঁজ খোলার পর ফোনটির ৬.২ ইঞ্চির ‘ফ্লেক্সভিউ’ ওএলইডি ডিসপ্লেটি বের হয়ে আসে। অন্যান্য স্মার্টফোনের তুলনায় ডিসপ্লেটি একটু চিকন। তবে এর ফলে অবশ্য এক হাতে ফোনটি ধরে চালাতে বেশ সুবিধা হয়।মটো রেজর-মটোরোলা

রেজর-মটোরোলা
রেজরের নিচের অংশ বা ‘চিন’

নতুন ফিচারের সঙ্গে পুরনো মডেলের একটি ফিচারও ধরে রেখেছে নতুন রেজর ফোন। সেটি হলো এর চওড়া ‘চিন’ বা নিজের দিকের চওড়া অংশ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এতে ফোনের স্পিকার এবং অ্যান্টেনাগুলো বসানো হয়েছে।

শুধু তাই নয়, মটো রেজরের স্মার্ট ডিজাইন নিয়েও অনেকে বেশ প্রশংসা করেছেন। ফোনের দু’টো অংশের মধ্যে জায়গা রাখা হয়েছে খুব কম। ফলে ফোনটির ভাঁজ খুলে সোজা করলে দুই অংশের মধ্যকার ভাঁজটি দেখা যায় না বললেই চলে। সেটি স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের ক্রিজ বা ভাঁজের মতো দৃশ্যমান নয়।রেজর-মটোরোলা

রেজর-মটোরোলা
ভাঁজ করা ও খোলা অবস্থায় মটো রেজর

নতুন মটো রেজরের মূল্য আপাতত ধরা হয়েছে ১৪৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

Tags: স্যামসাং গ্যালাক্সি ফোল্ড
Previous Post

এবার জামিন চেয়ে আপিল বিভাগে খালেদার আবেদন

Next Post

সম্ভাবনার ইনিংসটা ফেলে এলেন মুমিনুল

Next Post

সম্ভাবনার ইনিংসটা ফেলে এলেন মুমিনুল

ইটালিতে মসজিদে হামলার পরিকল্পনা নস্যাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT