চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার সেরা তালিকায় মনিকার ‘ম্যাজিক্যাল’ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 04, মে 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ভক্ত ছাড়া ফুটবল কিছুই না। সুন্দর এই খেলাটি মানুষকে একত্রিত করার অনন্য সুযোগ এনে দেয়ার কারণে সারাবিশ্বে এত জনপ্রিয়। তাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতি সপ্তাহে জানতে চায় ভক্তদের মনের পছন্দ।

প্রতি সপ্তাহে বিশ্বের ফুটবল ভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কনটেন্ট চেয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কনটেন্ট হ্যাশট্যাগের #WeLiveFootball মাধ্যমে ভক্তরা ফিফাকে পাঠায়। সেখান থেকে বাছাই করা সপ্তাহের সেরা ৫টি কনটেন্ট প্রকাশ করে ফিফা। এই সপ্তাহের ‘ফ্যানস ফেভারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার অসাধারণ সেই গোলটি।

সদ্য সমাপ্ত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করেছিলেন কিশোরী মনিকা চাকমা। প্রতিপক্ষ ফুটবলার-স্টাফসহ সেই গোল দেখে হতভম্ব হয়ে গিয়েছিল ফুটবলপ্রেমীরা। বাংলাদেশেও যে ফুটবলের অনেক প্রতিভা লুকিয়ে আছে মনিকা প্রমাণ করেন সেটা। দেশের সীমানা ছাড়িয়ে মনিকার সেই গোল পৌঁছে গেছে বিশ্ব অঙ্গনে। ফিফার ‘ফ্যানস ফেভারিট’ এর সৌজন্যে বিশ্বের কোটি ফুটবল ভক্ত এখন মনিকাকে চেনেন।

ফিফা গোলটির শিরোনাম দিয়েছে মনিকার নামেই ‘ম্যাজিক্যাল চাকমা’।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার ঠিক আগে চোখ কপালে তুলে দেয়ার মতো এক গোল করেন মনিকা। ডানপ্রান্তে বক্সের ঠিক বাইরে শূন্যে ভাসা বল হেডে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে ঠেলে নিয়ে সামনে ফেলেন, এরপর বল মাটি ছুঁয়ে উপরে উঠতেই বাঁ-পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে করেন দেখার মতো এক গোল।

মনিকার গোলটি ছাড়াও এই সপ্তাহের সেরার তালিকায় আছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং বর্তমানে পর্তুগিজ ক্লাব পোর্তোয় খেলা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ছবি। আছে ২০১৯ নারী বিশ্বকাপ ও নারী-পুরুষ উভয় ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির সাফল্যের কথা।

Tags: বঙ্গমাতা গোল্ডকাপলিড স্পোর্টস
Previous Post

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বাগদান

Next Post

প্রাথমিক বিদ্যালয়ের দৌড়ে চলা সময়সূচি ও যন্ত্রচালিত শিক্ষক

Next Post

প্রাথমিক বিদ্যালয়ের দৌড়ে চলা সময়সূচি ও যন্ত্রচালিত শিক্ষক

বঙ্গবন্ধু কন্যা-শেখ হাসিনার জন্মদিন

দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদেরকে শেখ হাসিনার নির্দেশ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT