চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিফার বিরুদ্ধে ইউরোপের ঘৃণ্য প্রচারণা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 পূর্বাহ্ন 30, মে 2015
in স্পোর্টস
A A

পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার পর ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ইউরোপিয়ানদের অবস্থান একটা ‘ঘৃণ্য’ প্রচারণা। দুর্নীতির অভিযোগে ফিফা’র সাত কর্মকর্তাকে গ্রেফতার ও মার্কিন প্রসিকিউটরের মন্তব্যে তিনি দুঃখ পেয়েছেন বলেও জানান ব্লাটার।

নির্বাচনের আগে ব্লাটারকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউয়েফা’র প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। আর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, ফিফার গভর্নিং বডির কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে শতশত কোটি ডলার হাতিয়ে নিয়েছে।

শুধু গ্রেফতার হওয়া সাতজনই শুধু নয়; আরো সাত কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে মার্কিন কর্তৃপক্ষের।

ফিফা সভাপতি নির্বাচনের আগে দুর্নীতির এ অভিযোগ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ফিফাকে। এই ঘটনার পর সুইস পুলিশও নতুন করে খতিয়ে দেখছে, অভিযুক্তরা রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ ও কাতারে ২০২২ বিশ্বকাপ স্বত্ব নিয়ে ঘুষ নিয়েছিলো কি না।

নানা দুর্নীতির এমন অভিযোগের পরও আত্মবিশ্বাসী ব্লাটার। ফিফার ইমেজ সংকটের জন্য মিডিয়াকে অনেকাংশে দায়ী করে তিনি বলেন, এতো ভুল আমার হতে পারে না।

ফিফা কর্মকর্তাদের গ্রেফতারকে কংগ্রেসের প্রতি হস্তক্ষেপ উল্লেখ করে শনিবার একটি সুইস টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে ব্লাটার বলেন, আমি সন্দেহাতীত নই, তবে এই গন্ধটা ভালো না।

তিনি আরও বলেন, মার্কিন প্রসিকিউটদের মন্তব্যে অবশ্যই দুঃখ পেয়েছি। আমি কখনই শতভাগ নিশ্চিত না হয়ে এ রকম মন্তব্য করতাম না।

Tags: উয়েফাফিফাফিফা নির্বাচনব্লাটারসেপ ব্লাটার
Previous Post

ক্যাডেট কলেজগুলো এগিয়ে

Next Post

‘শিক্ষার্থীদের মানবিক বিপর্যয়ের কারণ সহিংস রাজনীতি’

Next Post

‘শিক্ষার্থীদের মানবিক বিপর্যয়ের কারণ সহিংস রাজনীতি’

এগিয়ে থেকেও হারলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT