চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি-ফিফটি সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 29, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাটা বিশ্বকাপের কোয়ার্টারে, সেটা আবার সাউথ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে। কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য। অধিনায়ক আকবর আলী চ্যালেঞ্জটা জানেন। বললেন, সুযোগ ফিফটি-ফিফটি, নিজেদের খেলাটা খেলতে পারলে সম্ভব জয়ও।

সাউথ আফ্রিকায় বসা যুব বিশ্বকাপের কোয়ার্টারে বৃহস্পতিবার নামবে বাংলাদেশ। স্বাগতিকরা প্রতিপক্ষ। শেষ আটের তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় পচেফস্ট্রুমে মাঠে গড়াবে। আগেরদিন সংবাদ মাধ্যমের সামনে টাইগার দলনেতা আকবর শোনালেন আশার কথাই।

‘খেলা আমার মনে হচ্ছে একটু ফিফটি-ফিফটি, চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা ডিসেন্ট একটি দল। আশা করি, আমরা যদি আমাদের বোলিং-ব্যাটিং দুটো বিভাগেই ভালো করতে পারি, তাহলে তাদের হারানো সম্ভব।’

বাংলাদেশ ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে এসেছে। প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ। যারা আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বিপর্যস্ত হয়ে ঘরের মাঠের টুর্নামেন্ট শুরু করেছে।

বিপরীতে, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে গ্রুপপর্বে উড়িয়ে যাত্রা করে বাংলাদেশ। আকবর-হৃদয়দের দল যদিও গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুব বাজে ব্যাটিং করেছে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি চলে। বাংলাদেশ ও পাকিস্তানের দুদলেরই পয়েন্ট ছিল ৫ করে, শ্রেয়তর রানরেটে গ্রুপসেরা হয় টাইগার যুবারা। সামনের চেষ্টা ওই ম্যাচের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার।

‘পাকিস্তান ম্যাচে ব্যাটিংটা অতটা ভালো হয়নি। আমরা কিছু বাজে শট খেলেছি। চেষ্টা করছি ভুলগুলো যতটা কমিয়ে আনা যায়। পরিকল্পনা যে, ব্যাটিংয়ের দিকে মনোযোগ বেশি দিয়েছি আমরা। আর যেটা বোলিংয়ের ক্ষেত্রে, প্রথম পাওয়ার প্লে ও শেষ পাওয়ার প্লেতে রান যতটা কম দেয়া যায়, লাইন এবং লেন্থ ঠিক রেখে তাদের যতটা কম রানের মধ্যে আটকানো যায়, এটাই চেষ্টা।’

স্কোয়াডে কয়েকজনের চোট সমস্যা আছে। অফস্পিন-অলরাউন্ডার শামীম হোসেনের মতো নির্ভরযোগ্য খেলোয়াড় চোট দোলাচলে। আকবর যদিও তার ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। বললেন, দিনশেষে দল যে একাদশ নিয়ে নামবে, সেরাটা দেয়ার চেষ্টা থাকবে তাদের নিয়েই।

‘ইনজুরির উপর আসলে আমাদের কোনো হাত নেই। শামীমের যেটা সমস্যা ছিল, আশা করি কালকের ম্যাচের আগে সে ফিট হয়ে উঠবে। তারপরও টিম যেরকমই থাকবে, আমাদের সেটা নিয়েই লড়াই করতে হবে।’

বাংলাদেশ সেরা আটের পরীক্ষায় উতরে যেতে পারলে ৬ ফেব্রুয়ারির দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ পাবে দ্বিতীয় কোয়ার্টারে লড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জয়ী দলকে, যারা বুধবার মাঠে নেমেছে।

প্রথম সেমিতে খেলবে অন্য দুই কোয়ার্টারের দুই বিজয়ী। তথা, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জয়ী ভারত, এবং শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের জয়ী প্রতিপক্ষরা লড়বে চারের টিকেট পেতে।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটাইগার যুবা দলবাংলাদেশ-সাউথ আফ্রিকাবিশ্বকাপ কোয়ার্টারযুব বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

শাহরুখ খানের চাচাতো বোনের মৃত্যু

Next Post

আমি চলে গেলেও মানুষ হয়তো আমাকে মনে রাখবে: শাবানা

Next Post
শাবানা, বাংলাদেশি অভিনেত্রী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি চলে গেলেও মানুষ হয়তো আমাকে মনে রাখবে: শাবানা

বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী ক্রিকেটাররা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ‘না’তে পাকিস্তানের পাল্টা হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT