চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিটনেসের নতুন সংজ্ঞা লিখলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 26, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি সংবাদ সম্মেলনে একজন বক্তা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ
সাকিব আল হাসান মানেই নতুন কিছু। ক্রিকেট মাঠে ১৫ বছর কাটিয়ে দিলেও তাকে ঘিরে বিস্ময়ের যেন শেষ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হুট করেই তার এন্ট্রি হয়েছিল। লাল বলের সঙ্গে ৫ মাসের দূরত্ব ঘুঁচে যায় মাঠে নামতেই।
পাকিস্তানের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টেস্ট খেলার পর লাল বল হাতে তোলেননি সাকিব। কোভিড নেগেটিভ হতেই ঢাকা উড়ে যান চট্টগ্রামে। মিনিট ত্রিশেক ব্যাটিং অনুশীলন করে তাপদাহের মাঝেই নেমে পড়েন ৫ দিনের ম্যাচ খেলতে।
বল হাতে দুই ইনিংসে নেন চার উইকেট। এখানেই শেষ নয়। ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়ে সিরিজে বাংলাদেশের সেরা বোলার সাকিবই। তিন ইনিংসে ১০০ ওভারের বেশি বোলিং করেছেন, সাড়ে চারশ ওভারের মতো করেছেন ফিল্ডিং। তারপরও ক্লান্তি তাকে ছুঁতে পারেনি।

মিরপুরে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আসেন সংবাদ সম্মেলনে। ফিটনেস প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে সাংবাদিকদের প্রশ্নে। সাকিব ব্যাখ্যাও দিয়েছেন বিষদভাবে।

‘খেলোয়াড়দের ইনডিভিজুয়াল বিষয়ের ওপর নির্ভর করে সে আসলে কোন জিনিসটায় ফিট মনে করে। ম‌্যাচ ফিট আর ফিজিক‌্যালি ফিট দুইটা দুই ধরণের সংজ্ঞা। অনেকেই আছে ম‌্যাচে অনেক ওভার টানা বোলিং করতে পারে ৬-৭-৮ ওভার। কিন্তু টেস্টে (ফিটনেস টেস্টে) দেখা যাচ্ছে ১০ পর্যন্ত ক্রস করছে না। আবার অনেকে আছে ১২-১৩ দেয় কিন্তু ৫ ওভারও করতে পারে না। আসলে ফিটনেসের সংজ্ঞা একেক জায়গায় একেক রকম। ম‌্যাচ ফিট আর ফিজিক‌্যাল ফিটনেস দুইটা দুই ধরণের জিনিস। প্রচণ্ড গরমের মধ‌্যেও আমি ঢাকা প্রিমিয়ার লিগে চারটা ম‌্যাচ খেলে গিয়েছিলাম। ওই জিনিসটা আমাকে সাহাজ্য করেছে। আমি জানতাম প্রথম দুদিন আমার জন‌্য খুব কষ্টকর হবে চট্টগ্রাম টেস্টে। তারপর আস্তে আস্তে সহজ হয়ে যাবে। একটু সুযোগ নেওয়া বলতে পারেন। সুযোগটা ক‌্যালকুলেটিভই নেওয়া।’

‘বোলিং একটা জিনিস যেটাতে আমার আত্মবিশ্বাস লেভেল বেশি ভাল থাকে। দু’একবার এমন হয়েছে যে বোলিং নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম না। এর বাইরে সবসময়ই আমার বোলিং নিয়ে ভাল লাগা ছিল। আর আমি তো সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লিগে চারটা ম্যাচ খেলেছি। আর এতদিন একটা ক্রিকেটার খেলার পরে ১০-১৫ দিনের ক্যাম্প করে খেলার সময় থাকে না। এরকম সময়ে একটা ক্রিকেটারের জন্য তিন-পাঁচটা সেশনই যথেষ্ট। ফিটনেস না থাকলে হয়ত ৬ সেশনে নিজেকে নিয়ে আসতে পারব। ক্যাম্প করা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, গুরুত্বপূর্ণ হল আমি প্রসেস ঠিক রেখে কতটুকু কাজ করছি বা করতে পারছি কিনা।’

Tags: ঢাকা টেস্টসাকিব
Previous Post

সকালের সেশনকে টার্গেট করছে শ্রীলঙ্কা

Next Post

‘৫০ হাজার বার বলেছি, আমি থাকতে চাই’

Next Post
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৫০ হাজার বার বলেছি, আমি থাকতে চাই’

সোনার গহনা ও বারোয়ারি জিনিসের ছবি, মূল্য ও দাম উল্লেখ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম কমেছে ভরিতে ২৯১৬ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT