চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্মাকোলজি ছেড়ে ‘আইএস ঘাতক’ হয়ে ওঠে তাশফিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

বরাবরই লাজুক স্বভাবের তাশফিন এক সময় সবার নজর কেড়েছিলেন ভালো ছাত্রী আর নরম স্বভাবের মেয়ে হিসেবে। তবে ২৯ বয়সী এ নারীর আইএস সংশ্লিষ্টতা অবাক করে দেয় তার খুব কাছের মানুষদেরও। তাহলে কিভাবে নীরব ঘাতক হয়ে উঠলেন তিনি? তাকে ঘিরে এখন প্রশ্ন। চলছে চুলচেরা বিশ্লেষণ।

পাকিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা তাশফিনের বেড়ে ওঠা সৌদি আরবে। সেখানেই বাহারুদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে ডিগ্রি লাভের পর ফিরে আসেন পৈত্রিক ভূমি মুলতানে। এটা ছিলো ২০০৭ সাল। এরপর থেকেই মূলত তাশফিনের জীবনের মোড় ঘুরতে থাকে।

পাকিস্তানে আসার পর তিনি অবসর সময় কাটাতে থাকেন বিভিন্ন মাদ্রাসায়। তার ২৯ বছর বয়সী ঘনিষ্ঠ বান্ধবী আবিদা রানী সাংবাদিকদের জানান, ‘পাকিস্তানে আসার পর ফার্মাকোলজিতে পড়াশুনা করা তাশফিন ঝুঁকে পড়েন ইসলামিক স্টাডিজে। ওই সময়ে সে মুলতানের বিভিন্ন মাদ্রাসায় সময় কাটাতে শুরু করে।’

‘সারা সন্ধ্যাটা কাটতো তার মাদ্রাসাগুলোতে। ওই মাদ্রাসাগুলো ছিলো কট্টরপন্থী সুন্নি সম্প্রদায়ের ওয়াহাবিয়া মতবাদে পরিচালিত।’ বলেন আবিদা।

এরই মধ্যে একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে তাশফিনের পরিচয় হয় মার্কিন নাগরিক রিজওয়ানের। এক পর্যায়ে তাদের সম্পর্ক বিয়েতে গড়ায়। ২০০৯ সালের দিকে রিজওয়ান তাকে বাগদত্তা ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ওই বছরই ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তাশফিনের সঙ্গে রিজওয়ানের বিয়ে হয়।

তাশফিনকে মূল্যায়ন করতে গিয়ে আবিদা বলেন, ‘সে খুবই শান্ত স্বভাবের ছিলো। বাইরে এমনকি বাসার ভেতরও সে বোরকা পরে থাকতো। যখন ক্লাসে যেতো-প্রথম বেঞ্চে বসতে চাইতো না; এমনকি অপরিচিত কোন ছেলের সঙ্গে কথাও বলতে চাইতো না।’

এক সময় শিক্ষক হিসেবে তাশফিনকে পড়ানো অধ্যাপক আতিফ নিসার বলেন, ‘গোঁড়া হলেও খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিলো তাশফিন। বোরকা পরা অবস্থায় ছাড়া নিজের ছবি তুলতে চাইতো না।’

তবে কি পাকিস্তানে আসার পরই তাশফিন জঙ্গিবাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠলেন? এ নিয়ে এখন বিতর্ক চলছে। কিন্তু মার্কিন সংস্কৃতিতে বেড়ে ওঠা রিজওয়ান কিভাবে আইএসের ফাঁদে পড়লেন এটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাশফিন নাকি অন্য কেউ তাকে প্রভাবিত করেছিলো?

ইতিমধ্যে এফবিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাশফিনের আইএস তথা জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। রিজওয়ানের ব্যাপারেও চলছে অনুসন্ধান।

এমনকি তাশফিন যুক্তরাষ্ট্রে আসার সময় ভিসায় পাকিস্তানের যে ঠিকানা ব্যবহার করেছিলেন তার অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।  এটাও অবাক করেছে বিশ্বের পরাশক্তি হিসেবে পরিচিত দেশটির  গোয়েন্দাদের। 

Tags: আইএসক্যালিফোর্নিয়াবন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্র
Previous Post

১০ কোটি ছাড়িয়ে ‘কোলাভেরি’

Next Post

গণতন্ত্রের জন্য আবার ক্ষমতায় আসতে চান এরশাদ!

Next Post

গণতন্ত্রের জন্য আবার ক্ষমতায় আসতে চান এরশাদ!

ইন্দোনেশিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT