চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর পর এবার বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে পার্ণো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 09, নভেম্বর 2017
in বিনোদন
A A

গেল মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’। ছবিতে দেশীয় অভিনয় শিল্পী ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ভারতের দুই অভিনেতা। একজন বলিউডের ইরফান খান ও অন্যজন কলকাতার পার্ণো মিত্র। ছবিতে নিতু চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন পার্ণো। আর এই পার্ণোকে নিয়ে এবার সিনেমা করতে চলেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত।

প্যারালাল বাংলা সিনেমায় বর্তমানে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে অন্যতম মেধাবী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। তার সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখেন না এমন অভিনেতা খুঁজে পাওয়া দুস্কর। কিন্তু সবার কি আর সেই ভাগ্য ঝুটে! কিন্তু এক্ষেত্রে যেন কিছুটা ব্যতিক্রম পার্ণো মিত্র। ‘উড়োজাহাজ’ নামের একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যে পার্ণো মিত্রকে নির্বাচন করেছেন ‘উত্তরা’ খ্যাত মেধাবী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত।

বেশকিছুদিন আগেই ‘উড়োজাহাজ’ নামের সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ায় কাজকর্ম থেকে কিছুদিন বিশ্রামে ছিলেন। কিন্তু এবার সুস্থ হয়েই নেমে পড়লেন নতুন সিনেমা নির্মাণে। উড়োজাহাজ নামের সিনেমাটি নিয়ে এরইমধ্যে প্রিপ্রোডাকশনের সমস্ত কাজও গুছিয়ে নিয়েছেন। প্রধান চরিত্রগুলোও নির্বাচন করে ফেলেছেন ‘মন্দ মেয়ের উপাখ্যান’ খ্যাত এই নির্মাতা। পার্ণো মিত্র ছাড়াও পুরুষ চরিত্রটি করবেন চন্দন রায়।

অন্যদিকে বুদ্ধদেব দাশগুপ্তের মতো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পার্ণো মিত্র। এরকম নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগকে তিনি ‘স্বপ্ন পূরন’ হিসেবেই দেখছেন।

একজন কার মেকানিকের আকাশে উড়ার গল্প নিয়ে নির্মিত হবে ‘উড়োজাহাজ’। যার চিত্রনাট্য লিখেছেন বুদ্ধদেব নিজেই। একটি সংবাদপত্রে একজন কার মেকানিকের উড়োজাহাজে উড়ার গল্প থেকে সিনেমাটি অনুপ্রাণিত বলে ‘এই সময়’কে জানিয়েছেন নির্মাতা।

Tags: ডুবপার্ণো মিত্রবুদ্ধদেব দাশগুপ্ত
Previous Post

ঢাবিকে ‘মডেল ক্যাম্পাসে’ রূপান্তরের পরিকল্পনা

Next Post

বিশেষ শ্রোতাদের জন্য তাহসানের কনসার্ট!

Next Post
তাহসানের ‘অভিমান আমার’ অ্যালবামের প্রচ্ছদ

বিশেষ শ্রোতাদের জন্য তাহসানের কনসার্ট!

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহে থাকতে না চাইলে জোর করবে না বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT