চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাতাহ এবং হামাসের দ্বন্দ্ব নিরসনে সমন্বয় চুক্তি সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 12, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
ফাতাহ ও হামাসের নেতারা সমঝোতা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনের প্রধান দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে মিশরের কায়রোতে এক ঐতিহাসিক সমন্বয় চুক্তিতে সই করেছে। মিশরের মধ্যস্থতায় দল দু’টির মধ্যে বিদ্যমান দীর্ঘ প্রায় এক দশকের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার এই চুক্তি সই হয়।

চুক্তি সই হওয়ার পর উভয় দলের প্রতিনিধিরা ১১ দফা বিশিষ্ট ওই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা বলেন।

এই চুক্তির আওতায় প্যালেস্টাইনের আইনসভা, রাষ্ট্রপতি এবং জাতীয় কাউন্সিল নির্বাচন চুক্তি সইয়ের এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যদিও চুক্তির অন্যান্য বিষয়গুলো এখনও জনগণের সমুখে প্রকাশ করা হয়নি।

অবশ্য এর আগেও দুই দলের নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ২০১১ সালের ৪ মে মিশরের মধ্যস্থতায় একই ধরনের চুক্তি সই হয়েছিল।

এক নজরে হামাস-ফাতাহ দ্বন্দ্ব

জানুয়ারি ২০০৬: প্যালেস্টাইন কর্তৃপক্ষের আইনসভার নির্বাচনে জয়লাভ করে কট্টরপন্থী সংগঠন হামাস।

মার্চ ২০০৬: হামাস সরকার শপথ নেয়। যুক্তরাষ্ট্র ও ইইউ ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্থগিত করে।

ফেব্রুয়ারি-মার্চ ২০০৭: ফাতাহ ও হামাস নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে মতৈক্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়।

জুন ২০০৭: হামাস-ফাতাহ চরম বিরোধের একপর্যায়ে হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। মতৈক্যের সরকার ভেঙে যায়। ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত গাজার ওপর কড়া অবরোধ আরোপ করে।

মে ২০১১: হামাস-ফাতাহ সমঝোতা চুক্তি স্বাক্ষর।

Tags: ফাতাহফিলিস্তিনমিশরহামাস
Previous Post

পাথর-কাণ্ডে মাফ চেয়েই পার পেল ভারত

Next Post

শুধু বর থাকলেই সংসার হবে এমন নয়: শ্রাবন্তী

Next Post

শুধু বর থাকলেই সংসার হবে এমন নয়: শ্রাবন্তী

হিউ জ্যাকম্যানের ছবি, তিনি একজন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউ জ্যাকম্যানের জনপ্রিয় তিন সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT