চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাগুনের আগুনে রঙিন বইমেলা প্রাঙ্গণ

রোকসানা আমিন by রোকসানা আমিন
2:59 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

ফাগুনের হাওয়া আর বাসন্তী রঙে উৎসবমুখর ছিল একুশে বইমেলার গোটা প্রাঙ্গণ। প্রিয়জনের জন্যে নতুন বই কেনার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানান বইপ্রেমীরা।

বসন্তের প্রথম দিনে বইমেলায় অন্যরকম সকাল। একে তো ফাগুনের আগুন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন। বইপ্রেমীদের বসনে ভুষনে আনন্দের রঙ।

উপচে পড়া ভীড় মাড়িয়ে প্রাণের সজীবতায় প্রিয়জনকে নিয়ে আড্ডা আর উপহার হিসেবে বই কেনায় মেতেছিলেন দর্শনার্থীরা। দর্শনার্থীরা বলছেন: বই মেলা আগে থেকেই শুরু হলেও সময় হয়ে ওঠছিলো না। কিন্তু আজ বসন্তের প্রথম দিন সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি দুই মিলিয়ে বই মেলায় চলে আসা।

উৎসবকে ঘিরে স্টলগুলোর বিক্রিবাট্টাও জমেছিল বেশ। রোদেলা প্রকাশনীর ম্যানেজার জুবায়ের রায়হান বলেন, গেলো বারের তুলনায় এবার বিক্রি ভালো। পাঠকরা লিস্ট করে করে বই কিনছেন। আগামী কাল আবার বিশ্ব ভালোবাসা দিবস, আশা করছি কালও ভালো বেচাকেনা হবে।

ফাগুনের শুভেচ্ছা জানাতে লেখকদের কেউ কেউ ছিলেন নিজের বইয়ের স্টলে। বিশিষ্ট লেখক মোহিত কামাল বলেন, আ্জ খুব ভালো লাগছে। মেয়েরা সুন্দর সুন্দর কাপড় পরে আসছে। ছেলেরাও মায়েদের সঙ্গে ম্যাচিং করে কাপড় পরে এসেছে। আগে যেটা ছিলো, তার শুধু ঘুরতো। কিন্তু এবারের অবস্থা একটু ভিন্ন। সবাই বইও কিনছে।

 

ঋতুরাজ বসন্তের আগমনে সকালেই ছিলো নজরুল মঞ্চে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন। মেলার সাপ্তাহিক ছুটির দিনগুলো বরাবরই শিশুপ্রহর। শিশুচত্ত্বর ছিল ফাগুনে জড়ানো শিশু কিশোরদের কোলাহল মাখা। ফাগুনকে সঙ্গে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের প্রস্তুতি রেখে রবিবার বিকেলে যথারীতি উন্মুক্ত হবে বইমেলার দুয়ার।

Tags: ২১’র বই মেলাবইমেলা
Previous Post

সুমন-মাশরাফি-সাকিবদের প্রেমের গল্প

Next Post

ফাগুনের আগুনে রঙিন বইমেলা প্রাঙ্গণ

Next Post

চলে গেলেন কবি কায়সুল হক

চলে গেলেন কবি কায়সুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT