চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইনালে ভারতকে হারানোর সক্ষমতা আমাদের আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করছেন তাসকিন আহমেদ। নিজে না থাকলেও দল ফাইনালে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন বলে জানান ডানহাতি এ পেসার। বৃহস্পতিবার বিসিবি ভবনে অনুশীলন শেষে শিরোপার প্রত্যাশার কথা জানান তাসকিন।

গত এশিয়া কাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই খেলেছেন তাসকিন। চোট আর ফর্ম জটিলতায় এবার দলে নেই। আক্ষেপ হয়ত আছে, সেটি ব্যক্তিগত! সতীর্থদের উড়ন্ত পারফরম্যান্স তাই স্বস্তিই দিচ্ছে তাসকিনকে, ‘শেষ এশিয়া কাপে নিয়মিত ভালো পারফর্মার ছিলাম। যদিও এবার খেলতে পারতেছি না। তবুও স্বস্তি যে বাংলাদেশ ফাইনালে উঠেছে। যদি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’

ফাইনালে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? তাসকিনের জবাব, ‘কঠিন চ্যালেঞ্জ হবে, তবে ভারতকে হারানোর সক্ষমতা আমাদের আছে। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা অবশ্যই আছে। সবাই যদি নিজের সক্ষমতা অনুযায়ী খেলতে পারে, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হবো।’

ভারতের বিপক্ষে এরআগে বেশ কয়েকটি ক্লোজ ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শিরোপার মঞ্চে নামার আগে সেইসব ম্যাচের ভুল থেকে শিক্ষা নেয়ার কথাও বললেন তাসকিন, ‘যদিও ভারতের সঙ্গে আমরা বড় বড় ইভেন্টে ক্লোজ ম্যাচ হেরেছি। আশা করি এবার সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা এবার ভালো করব।’

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলবেন তাসকিন। টাইগার পেসার মনে করছেন, এপিএলে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরার রাস্তা প্রশস্ত হবে তার। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চান বলে জানালেন।

Tags: এশিয়া কাপ-২০১৮তাসকিন আহমেদলিড স্পোর্টস
Previous Post

চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদার আবেদন

Next Post

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস

Next Post

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবস

ছবি: এসিসি

‘শতভাগ দিতে চাও, মাশরাফীর মতো দাও’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT