চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
6:31 পূর্বাহ্ন 04, মার্চ 2016
in স্পোর্টস
A A

পাকিস্তান জয়ের পর একদিন বিশ্রামে কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে প্র্যাকটিস সেশন শেষ করে ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, রোববারের ফাইনালে দলগত ভাবেই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টিম-টাইগার্স।

নিজ নিজ পজিশনে কেউ না কেউ জ্বলে উঠলেও চ্যাম্পিয়নশীপটা নিজেদের করে নেওয়া সম্ভব বলে মনে করেন টাইগার ওপেনার তামিম।

বৃহস্পতিবার ছুটি কাটিয়ে আবারও প্র্যাকটিসে টিম-বাংলাদেশ। এক টুর্নামেন্ট পর আবারও এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে হোস্টরা। এশিয়ার সেরা হতে ওই একটি মাত্র ম্যাচই বাকি মাশরাফি-সাকিব-তামিমদের।

২০১২-এর এশিয়কাপ ফাইনালে টানা চার ফিফটির রেকর্ড স্পর্শ করে নিজেকে নতুন করে চিনিয়েছিলেন তামিম ইকবাল। চার বছর পর আবারও তার দিকেই তাকিয়ে বাংলাদেশী ব্যাটিং লাইনআপ।

তামিম ইকবাল বলেন, আমার টার্গেট ফুলফিল করার পুরোপুরি চেষ্টা করবো। বাকি আল্লাহর ইচ্ছা। আশা করি যে আমরা টিম হিসেবে ভালো খেলবো। আর আমরা যদি ভালো খেলতে পারি তাহলে যেকোন কিছুই করা সম্ভব।

টি-টুয়েন্টি ফরম্যাটের প্রথম এশিয়া কাপ, প্রথমবারই ফাইনালে নাম লেখিয়ে শিরোপার স্বদ নিতে প্রস্তুত টিম-টাইগার্স। প্রতিপক্ষ নিয়ে চিন্তা না আনলেও তামিম ইকবালরা জানেন শেষ লড়াইটা যে সহজ হবে না।

তামিম বলেন, ভারত অনেক শক্তিশালী টিম। কিন্তু আমরা গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমরা অনেক আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে ভারতের সাথে আমরা যে ভুলগুলো করেছিলাম আমরা চেষ্টা করছি ওগুলো যেন রিপিট না হয়। ওদের সাথে জিততে হলে আমাদের তিনটা বিভাগেই ভালো খেলতে হবে। তা করতে পারলে যেকোন কিছুই সম্ভব।

রোববার হোম অফ ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারত এশিয়া কাপ টি-টুয়েন্টির গ্র্যান্ড ফাইনাল।

Tags: এশিয়া কাপ
Previous Post

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ

Next Post

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ

Next Post

সরাসরি দেখুন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

সরাসরি দেখুন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT