চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের দলীয় ছবি, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে শিরোপার মঞ্চে গেছে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিক এবং অধিনায়ক সাবিনা খাতুনের দুই গোলে ভুটানকে ৭-১এ হারিয়েছে টিম টাইগ্রেস। দিনের দ্বিতীয় সেমিতে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে নেপাল।

আসরে বাংলাদেশ এ-গ্রুপে ছিল। গ্রুপের বাকি দুই দল ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার দুপুরের সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তহুরার তিন গোলের সঙ্গে জোড়া গোল অধিনায়ক সাবিনা খাতুনের। একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা খাতুন।

দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে নির্ধারিত হয় ফলা। যেখানে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল।

Tags: তহুরানেপালপাকিস্তানবাংলাদেশভারতভুটানলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪সাবিনা
Previous Post

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকা কেন্দ্রীক না হতে ইবি উপাচার্যের আহ্বান

Next Post

লঙ্কানদের হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন আফগানিস্তান

Next Post
আফগানিস্তানের ক্রিকেটার জয় উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন আফগানিস্তান

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পিংক দিবস উদযাপনে অংশগ্রহণকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

পিংক দিবস উদযাপন করল ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT