চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসি কার্যকরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 পূর্বাহ্ন 20, নভেম্বর 2015
in রাজনীতি
A A

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বটমলি হোম গার্লস হাইস্কুলের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন সজাগ রয়েছেন।

আসাদুজ্জামান খান বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এর প্রতিটি পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যেকোনো সময়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড অকার্যকর করতে নানান ধরনের কৌশলে দীর্ঘমেয়াদি নাশকতার পরিকল্পনা চলছে। এসব ব্যাপারে আমাদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রয়েছে।

Tags: মানবতাবিরোধী অপরাধস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

বিপিএলের উদ্বোধনী মঞ্চে দুর্ঘটনায় একজন আহত

Next Post

সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর লিট ফেস্টের দ্বিতীয় দিন

Next Post

সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর লিট ফেস্টের দ্বিতীয় দিন

ফাঁসির মঞ্চ-জল্লাদ প্রস্তুত, এখন সময়ের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT