চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির ফাঁদে আটকে গেছেন নারী নির্মাতারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 06, এপ্রিল 2021
in বিনোদন
A A
এন্ডগেম সিনেমার তিনটি প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ট্যানলি কুবরিকের ‘আয়রন ম্যান’, ডেভিড লিন এর ‘ব্যাটম্যান’, ফেল্লিনির ‘ওয়ান্ডার ওম্যান’-গত দশকটা কিছুটা এমনই ছিল। কিন্তু এখন সময় বদলেছে। সুপারহিরো সিনেমার ফ্র্যাঞ্চাইজি নির্মাণের জন্য মার্ভেল,ডিসি নারী নির্মাতাদের প্রতি নির্ভর করছে বেশি।

আর তাই সম্ভাবনাময় নারী নির্মাতারা ঝুঁকছেন সুপারহিরো ছবির ফ্র্যাঞ্চাইজি নির্মাণে। নিজস্বতা হারিয়ে স্টুডিওগুলোর ফ্র্যাঞ্চাইজি মেশিনের ফাঁদে যেন আটকে গেছেন তারা।

গত সপ্তাহে জানা গেছে ব্রিটিশ নির্মাতা এমেরাল্ড ফেনেল ডিসি ফিল্মের সুপারহিরো ছবি ‘জাটানা’র গল্প লিখবেন। এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফেনেল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মাত্রই। তার প্রথম ছবি ‘প্রমিজিং ইয়ং ওমেন’ অস্কারে সেরা নির্মাতা সহ ৫টি মনোনয়ন পেয়েছে।

নোম্যাডল্যান্ড নির্মাতা কোল ঝাও

ফেনেলের মতোই আরেক নারী নির্মাতা কোল ঝাও এবার অস্কারের আলোচনায় আছেন। তার প্রথম ছবি ‘নোম্যাডল্যান্ড’ পুরো বিশ্বের চলচ্চিত্র সমালোচকদের কাছে প্রশংসা পাচ্ছে। এই ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই নির্মাতা। কোল ঝাও-এর পরবর্তী ছবি মার্ভেলের ‘ইটারনালস’। ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি কোল ঝাওয়ের প্রথম ছবির ঠিক বিপরীত।

নারীকেন্দ্রিক গল্পের ‘বার্লিন সিনড্রোম’-নির্মাতা কেট শর্টল্যান্ড পরিচালনা করেছেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’। ক্যাথি ইয়ান চাইনিজ ভাষার ‘ডেড পিগস’ নির্মাণ করার পর ডিসির ‘বার্ডস অব প্রে’ তৈরি করেছেন। নিয়া ডি কস্তা ২০১৮ সালের সারা জাগানো ছবি ‘লিটল উডস’ দিয়ে শুরু করে বর্তমানে তৈরি করছেন ‘ক্যাপটেন মার্ভেল টু’। বোঝাই যাচ্ছে যে সুপারহিরো সেক্টরে নারী নির্মাতাদের চাহিদা বেড়েছে।

সুপারহিরো ছবি নির্মাণের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লুক্রেশিয়া মারটেল

তবে সুপারহিরো ছবি নির্মাণের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এমন নির্মাতাও আছেন। লুক্রেশিয়া মারটেল ফিরিয়েছেন ‘ব্ল্যাক উইডো’ নির্মাণের প্রস্তাব। কারণ, মার্ভেল তাকে বলে বলেছিল, অ্যাকশনের দৃশ্যগুলো নিয়ে তাকে ভাবতে হবে না। অর্থাৎ, অ্যাকশনের দৃশ্যগুলোর জন্য এখনও স্টুডিওগুলো পুরুষ নির্মাতাদের ওপর নির্ভর করে। -দ্য গার্ডিয়ান

Tags: অস্কারএমেরাল্ড ফেনেলকোল ঝাওগোল্ডেন গ্লোবডিসিনারী নির্মাতানোম্যাডল্যান্ডমার্ভেললিড বিনোদনসিনেমাসুপার হিরোস্টুডিও
Previous Post

টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, আটক ৩

Next Post

‘বায়তুল মোকাররমে তাণ্ডবের নির্দেশদাতা মামুনুল’

Next Post
মামুনুল হক এর ছবি, বায়তুল মোকাররমে তাণ্ডবের নির্দেশদাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বায়তুল মোকাররমে তাণ্ডবের নির্দেশদাতা মামুনুল'

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আধুনিক বহুতল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

শয্যা, আইসিইউ ও অক্সিজেন সঙ্কটে কোভিড হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT