চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফল প্রত্যাখানের মাধ্যমে বিএনপি ভোটারদের অপমান করেছে’

সঞ্জয় চাকী by সঞ্জয় চাকী
3:56 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2015
in রাজনীতি
A A

পৌর নির্বাচনের ফল প্রত্যাখানের মাধ্যমে বিএনপি ভোটারদের অপমান করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। সরকারি দলের নেতা-মন্ত্রীরা বলেছেন, বোমা-সন্ত্রাসের রাজনীতির কারণে বিএনপির পক্ষে ভোট না দিয়ে উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে জনগণ। এনিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

দেশের প্রথম দলীয় প্রতীকের পৌর নির্বাচনে ব্যাপক জয়ের পর অনেকটা খোশ মেজাজে আওয়ামী লীগ নেতারা। ধানমণ্ডি তিন নম্বরে দলীয় সভানেত্রীর কার্যালয়ে নির্বাচনী ফল পরবর্তী সংবাদ সম্মেলনে উন্নয়নের পক্ষে ভোট দেয়ায় আবারো দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়।

বিএনপির পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বলা হয়, বোমা সন্ত্রাসের রাজনীতি, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়া, সর্বশেষ শহীদ বুদ্ধিজীবী ও শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য এবং সাংগঠনিক দুর্বলতার কারণে খারাপ ফল করেছে বিএনপি ।

সচিবালয়ে সাংবাদিকদের কাছে নির্বাচনী পরবর্তী প্রতিক্রিয়ায়ও একই ধরণের মন্তব্য করেন মন্ত্রীরা । আওয়ামী লীগ নেতারা মনে করেন, এই নির্বাচনের ফল প্রত্যাখান করে আবারো বিএনপি জ্বালাও-পোড়াও এর রাজনীতির চেষ্টা করলে জনগণ তা প্রতিরোধ করবে।

Tags: আওয়ামী লীগপৌরসভা
Previous Post

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: পরবর্তী শুনানি ৭ জানুয়ারি

Next Post

রাইনের তীরে বর্ষবরণ

Next Post

রাইনের তীরে বর্ষবরণ

প্রধানমন্ত্রীকে বাসসকপ’র স্মারকলিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT