চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅন এড়াতে লড়ছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2017
in স্পোর্টস
A A

ওয়েলিংটনে  চা বিরতির পর কামরুল হাসান রাব্বী তুলে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলরকে। ফলোঅনের লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের দরকার ৩৯৬ রান। বাংলাদেশের অভিষিক্ত পেসার কামরুল হাসান রাব্বী দুই উইকেট শিকার করেছেন। এরআগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দুই উইকেটে ১৮৬ রান করে চা বিরতিতে যায় নিউজিল্যান্ড।

চা বিরতির দশ ওভার আগে কিউই দলপতি কেন উইলিয়ামসনকে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছে অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ। ফলোঅন এড়াতে লড়ছেন ওপেনার টম লাথ্যাম ও মিডল অর্ডার ব্যাটসম্যান হেনরি নেকোলস।

চা বিরতির পর কিউইদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলরকে ফেরত পাঠান রাব্বী। টাইগার পেসারের শট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর হাতে তালুবন্দী হন ৪০ রান করে।তৃতীয় উইকেট জুটিতে লাথ্যাম ও টেলর ৭৪ রান যোগ করেন।

দ্বিতীয় সেশনে দ্রুত রান তোলার পথে কেন উইলিয়ামসনকে হারায় নিউজিল্যান্ড। তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের হলে দ্বিতীয় সেশনটা ছিল নিউজিল্যান্ডের।ওয়ানডে মেজাজে ব্যাট করে ২৫ ওভারে ১৩১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।  কিউই ইনিংসের ৩৪তম ওভারে তাসকিন আহমেদের ওভারের শেষ বলে উইকেটের পেছনে ইমরুলকে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যায় স্বাগতিকদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫৫ বলে ৮টি চারে দ্রুত গতিতে ৫৩ রান করে উইলিয়ামসন। চা-বিরতিতে যাওয়ার সময় নিউজিল্যান্ডের স্কোর ৪৩ ওভারে ১৮৬/২।

৫৪ রানে এক উইকেট হারিয়ে মধাহ্ন বিরতিতে যায় কিউইরা।বিরতির পর দেখে শুনে খেলতে থাকে লাথ্যাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন।দু’জনেই ফিফটি তুলে নেয়।দ্বিতীয় উইকেট জুটিতে এ দু’জন ৭৭ রান যোগ করে।

Previous Post

স্বাস্থ্যখাতে সরকারের মেগা প্রকল্প

Next Post

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

Next Post

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আবারও ট্রাম্পের তোপের মুখে হিলারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT