চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে একদিনেই সড়কে প্রাণ গেল ১০ জনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 24, আগস্ট 2019
in - সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A
ফাইল ফটো

ফাইল ফটো

শাহাদাত হোসেন তিতু: ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ার ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আরেকটি পৃথক ঘটনায় নিহত হয়েছে আরও ২ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শওকত জোয়ারদার বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট হাইওয়ে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজার সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে(ফমেক) ভর্তি করা হয়। পরে সেখানে নিহত হন আরও ২ জন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য সিভিল সার্জন ও ফমেক পরিচালককে অনুরোধ করা হয়েছে। একই সাথে গুরুতর আহতদের ঢাকা নেয়ার দরকার হলে সে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। আহতদের চিকিৎসায় জেলা প্রশাসন সহায়তা করবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, যতদূর জানতে পেরেছি একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে সামনে থাকা একটি মটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তদন্ত ছাড়া এর বেশি কিছু বলা সম্ভব না।

আরেকটি পৃথক ঘটনায় শনিবার দুপুরে নগরকান্দা উপজেলার তালমায় ফরিদপুরগামী একটি লোকাল বাস একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার নূর আলম এ খবর নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Tags: ফরিদপুরবাস খাদে
Previous Post

দল থেকে বুড়োদের ঝেড়ে ফেলছে শ্রীলঙ্কা

Next Post

বৃথাই গেল সাইফের সেঞ্চুরি

Next Post

বৃথাই গেল সাইফের সেঞ্চুরি

বিপিএলে থাকছে সিলেট সিক্সার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT