চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি অফিসের বাইরে ফরহাদ মজহারের অপেক্ষায় স্বজনরা

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:21 অপরাহ্ন 04, জুলাই 2017
in অপরাধ
A A
ফরহাদ মজহার

বৃষ্টির মধ্যে প্রবল উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন ফরহাদ মজহারের স্বজনরা। ডিবি অফিসের বাইরে একটি মাইক্রোবাসে বসে তার মুক্তির অপেক্ষা করছেন তারা।

তবে ভেতরে তার সঙ্গে কী হচ্ছে বা তাকে নিয়ে সিদ্ধান্ত কি নেওয়া হচ্ছে তার কিছুই বুঝতে পারছেন না তারা।

বাইরে অপেক্ষমাণ ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বলেন, আমি এটাতেই স্বস্তি পেয়েছি যে তিনি জীবিত উদ্ধার হয়েছেন। এখন তাকে ছেড়ে দিলে আমরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবো।

ফরহাদ মজহারের ঘনিষ্টজন ও বন্ধু গৌতম দাস বলেন, পুলিশ একেক সময় একক রকম তথ্য দিচ্ছে। আদাবর থানায় বললো প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখন ছেড়ে দিবে নাকি কি করবে কিছুই জানি না আমরা।

ফরহাদ মজহারের মেয়ে সম্তলী হক বলেন, অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। তাকে দেখে যা বুঝলাম তার শারীরিক অবস্থা ভালো না, খুব খারাপ। এখান থেকে ছাড়লেই তাকে হাসপাতালে ভর্তি করবো। আমার বাবা তো আসামী নয়, ভিকটিম। একজন ভিকটিমের সঙ্গে কেন আসামীর মতো আচরণ করা হচ্ছে! পুলিশের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। মামলা হয়েছে কিনা জানি না।থানার বাইরে স্ত্রী-কন্যার সঙ্গে ফরহাদ মজহার

ফরহাদ মজহারকে গতরাতে যশোরের নোয়াপাড়া থেকে হানিফ পরিবহনের বাস থেকে উদ্ধারের পরে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর আদাবর থানায়। সেখানে তার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। তারপর তাকে নেওয়া হয় ডিবি অফিসে।

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলী রিং রোডের ‘হক ভবন’ থেকে স্বাভাবিক পোশাকে, স্বাভাবিকভাবে হেঁটে বের হয়েছিলেন ফরহাদ মজহার। কিছুক্ষণ পরে তার স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ফরহাদ মজহার নিজেই জানিয়েছিলেন, কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে।

সেসময় তাকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ফরহাদ মজহার নিয়মিত যে নম্বর ব্যবহার করেন তার বদলে মাঝেমধ্যে ব্যবহার করেন এমন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে ফোন আসে।

প্রয়োজন হতে পারে জানিয়ে ফোনে ফরহাদ মজহার নিজেই ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেছিলেন।

এরপর নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে মোবাইলের লোকেশন সনাক্ত করে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালিয়েছিল র‌্যাব।

সোমবার সন্ধ্যা ছয়টায় নগরীর সোনাডাঙ্গা অ্যাপ্রোচ রোড ও ইব্রাহিম মিয়া সড়কে এ অভিযান শুরু হয়েছিল। রাত সাড়ে নয়টা পর্যন্ত ইব্রাহীম মিয়া সড়কের ১০/১২টি বাড়িতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়েছিল।

ছবি- আরেফিন তানজিব ও তানভীর আশিক

Tags: ফরহাদ মজহার
Previous Post

ফরহাদ মজহারকে সরকার ধরে নিয়েছিল, সরকারই ফিরিয়ে এনেছে: বিএনপি

Next Post

‘দ্য স্পাই’ ছবিতে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে অপু?

Next Post
সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে অপু বিশ্বাস, বর্ষা ও অনন্ত জলিল

‘দ্য স্পাই’ ছবিতে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে অপু?

ম্যান্ডি ম্যানিলা

গর্ভে সন্তান নিয়েও টেনিস কোর্টে লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT