চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফতুল্লা পরিদর্শনে যাচ্ছে সিএ’র অগ্রবর্তী দল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:03 অপরাহ্ন 16, আগস্ট 2017
in স্পোর্টস
A A
ফতুল্লা পরিদর্শনে যাচ্ছে সিএ’র অগ্রবর্তী দল, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টিভেন স্মিথের দল ঢাকায় পা রাখার আগেই হাজির ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দুই সদস্যের অগ্রবর্তী দল। যেখানে আছেন তাদের নিরাপত্তা পরামর্শক শন ক্যারলও। বুধবার তারা মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তারা ফতুল্লার ভেন্যু পরিদর্শনের পর জানাবেন অজিরা কোন মাঠে খেলবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল সিরিজের আগে ২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে খেলে সফরকারীরা প্রস্তুতি সারবে। কিন্তু কোন মাঠে খেলা হবে সেটিই এখনও চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত সূচিতে আছে ফতুল্লার নামই।

কিন্তু স্থানীয় শিল্পকারখানা থেকে আসা রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি প্রবেশ করে প্লাবিত হয়ে ছিল স্টেডিয়ামটির প্রবেশপথ, আউটার মাঠ ও মূল মাঠের কিছু অংশ। দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতায় ভেন্যুটির যে দশা, সেখানে ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।

তারপরও আশা রাখছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘খেলা চালানোর মতো উপযোগী করা যাবে, তবে সেক্ষেত্রে প্রাকৃতিক অবস্থার উন্নতি হতে হবে। যদি আর্দ্রতা থাকে এবং রোদ ওঠে, তাহলে ম্যাচ আয়োজন সম্ভব। আমরা আমাদের কিউরেটরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে দুইদিন সময় পেলে মাঠটা পুরোপুরি তৈরি করা সম্ভব হবে।’

বুধবার খোঁজ নিয়ে জানা যাচ্ছে আউটার মাঠের পানি নিষ্কাশনে ব্যবহার করা হচ্ছে চারটি মোটর। বাইরে ফেলা পানি উপচে যেন আবারও ভেতরে না আসে সে চেষ্টাও করা হচ্ছে। তবে স্টেডিয়ামের পাশেই জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন বিপাকে।

Flooded area with water covering the entrance of a building and surrounding greenery. Channel i News - চ্যানেল আই নিউজ
কিছুদিন আগেও পানিতে প্লাবিত থেকেছে ফতুল্লা স্টেডিয়ামের ভেতর-বাহির

প্লাবিত থাকায় গত মাসে আসা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা পরিদর্শন করতে পারেনি। হেলিকপ্টারে চড়ে উপর থেকে প্লাবিত ভেন্যু দেখে ফিরে যান। পরে মিরপুর, চট্টগ্রাম ভেন্যু দেখেন খুটেখুটে।

এর আগে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন ক্যারল। তবে সেসময় নিরাপত্তা ইস্যুই ছিল প্রধান এজেন্ডা। এবার এসবকিছুর সঙ্গে তার বাড়তি কাজ প্রস্তুতি ম্যাচের ভেন্যু নির্বাচন। বিসিবি অবশ্য আরেকটি বিকল্প রেখেছে। ফতুল্লা, ইউল্যাবে সন্তুষ্ট না হলে বিকেএসপিতে হতে পারে ম্যাচটি। তবে শহরের বাইরে গিয়ে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনীহা থাকায় ফতুল্লাতেই ম্যাচটি আয়োজনের সবরকম চেষ্টাই করছে বিসিবি।

Previous Post

ওবামার যে টুইট তৈরি করলো ইতিহাস

Next Post

সার্বিক বন্যা পরিস্থিতি রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির বৈঠক, উভয় পক্ষের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিক বন্যা পরিস্থিতি রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজজুড়েই থাকছে বৃষ্টির শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT