চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলের সেঞ্চুরি, শফিউলের এক ওভারে ৪ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 31, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ফজলের সেঞ্চুরি উদযাপন, বল হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

চারদিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথমদিনে চট্টগ্রামে তোপ দেগেছেন পেসাররা। শফিউল ইসলাম ৫ উইকেট তুলে নিয়েছেন, এক ওভারেই এসেছে যার চারটি। স্রোতের বিপরীতে ব্যাটসম্যানদের মান বাঁচিয়েছেন সেঞ্চুরি হাঁকানো ফজলে মাহমুদ। আরেক ম্যাচে মিরপুরে ঘূর্ণি মায়াজাল ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

চট্টগ্রামে বিসিএলের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও নর্থ জোন। শুরুতে ব্যাট করে ২৬২ রানে অলআউট হয়ে গেছে সাউথরা। জবাবে নেমে শেষ বিকেলে ৪৬ রানেই ৫ উইকেট খুইয়ে বসেছে নর্থরা।

শাহরিয়ার নাফিস (০) ও এনামুল হককে (১০) দ্রুত হারিয়ে বসা সাউথ জোনকে টেনে তোলের ফজলে মাহমুদ। তুলে নেন দারুণ এক শতক। শেষপর্যন্ত ১২৫ করে ফিরেছেন তানবিরের বলে ইবাদতকে ক্যাচ দিয়ে। ১৭ চার ও ৩ ছয়ে ১৬৪ বলের ইনিংস ৩২ বছর বয়সী বাঁহাতির।

বাকিদের মধ্যে শামসুর রহমান ২৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, নুরুল হাসান সোহান ২৬, অধিনায়ক আব্দুর রাজ্জাক ১৭ ও শফিউল ইসলাম ১৬ রান এনে পুঁজি আড়াইশর ওপারে নেন।

নর্থের চার পেসার ভাগ করে নিয়েছেন ৯ উইকেট। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। তরুণ সুমন খানের সংগ্রহ ৩টি। পেস-অলরাউন্ডার আরিফুলের ঝুলিতে গেছে ২ উইকেট। স্পিনার তানবির নিতে পেরেছেন এক উইকেট।

ব্যাটিংয়ে এসে রানের খাতা খোলার আগেই লিটন দাসকে হারায় নর্থ জোন। জাতীয় দল তারকাকে ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ করেন শফিউল। তিনি ওই ওভারের তৃতীয় বলে জুনায়েদ সিদ্দিকী আর চতুর্থ বলে মিজানুর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।

অধিনায়ক নাঈম ইসলাম হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেও ষষ্ঠ বলে বোল্ড হয়ে যান। এই ওভারে ৪ উইকেট নেন শফিউল। পরে সানজামুলকে বোল্ড করে এ পেসার পূর্ণ করেন ৫-এর কোটা। ৬ ওভারে ৩০ রানে ৫ উইকেট নিয়ে দিন শেষ করেছেন তিনি।

সেন্ট্রাল-ইস্ট
দিনের আরেক ম্যাচে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন খেলছে ঢাকায়। শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে সেন্ট্রালরা ২১৩ রানে অলআউট হয়ে গেছে। পরে ইস্টরা ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে কোনো রান করার আগেই দিনের খেলা শেষ হয়।

তরুণ সাইফ হাসানের ৫৮, তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকারের ৩৬, তাইবুর রহমানের ৪৬, আর সোহরাওয়ার্দি শুভর ৩১ রানে দুইশ পেরিয়ে থামে সেন্ট্রাল জোন।

ইস্টের জাতীয় দল তারকা তাইজুল ইসলাম পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে ভালোই প্রস্তুতি সেরেছেন। ২২ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রানে বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ ও আরেক স্পিনার নাঈম হাসান। এক উইকেট পেসার হাসান মাহমুদের।

Tags: তাইজুলফজলেবাংলাদেশ ক্রিকেট লিগবিসিএল-২০২০লিড স্পোর্টসশফিউল
Previous Post

মুক্তির আগেই ‘মিশন এক্সট্রিম’ নিয়ে হইচই

Next Post

ঢাকায় ইভিএমের ভোট হোক সুষ্ঠু ও উৎসবমুখর

Next Post
ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ইভিএমের ভোট হোক সুষ্ঠু ও উৎসবমুখর

শিক্ষিকা, যিনি চাকরি হারানোর জন্য দুঃখ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ দিন পর বাসায় ফিরলেন শাবানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT