চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরের রেকর্ডময় ১৯৩-এর পরও জিতল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 পূর্বাহ্ন 05, এপ্রিল 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
Fakhar Zaman celebrates after scoring a century in cricket match. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি ফখর জামানের। কিন্তু পাকিস্তানের বাঁহাতি ওপেনার ১৯৩ রানের যে ইনিংসটি উপহার দিয়েছেন, সেটি আলোচনার খোরাক যোগাবে দীর্ঘদিন। দিনশেষে অবশ্য হাসি নেই তার মুখে, ৩৪২ রানের লক্ষ্য তাড়ায় নেমে তার দল যে জিততে পারেনি, সাউথ আফ্রিকা জয় তুলেছে ১৭ রানে।

জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৪১ রান তুলেছিল সাউথ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটে ৩২৪ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

তিন ওয়ানডের সিরিজে এখন ১-১এ সমতা। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুদল।

ডি কক ৮৬ বলে ৮০, মার্করাম ৩৪ বলে ৩৯, অধিনায়ক বাভুমা ১০২ বলে ৯২, ফন ডার ডুসেন ৬ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে ৬০, মিলারের ৩টি করে চার-ছয়ে ২৭ বলে অপরাজিত ৫০ রানে সাড়ে তিনশর কাছে লক্ষ্য জমায় প্রোটিয়ারা।

জবাব দিতে নেমে একসময় ১২০ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। দলটির দুঅঙ্ক ছুঁতে পেরেছেন ছয় ব্যাটসম্যান, তবে ফখরের পরে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি বাবরের ৩১ রানের। আর কেউ ২০-এর ঘরে যেতে পারেননি।

এমন দিনে ফখর ১৫৫ বলে রেকর্ডময় ১৯৩ রানের ইনিংস খেলেছেন। যা সাজানো ১৮ চার ও ১০ ছক্কায়। রান আউটে ফিরেছেন ম্যাচসেরা লড়াই দিয়ে। তার ক্যারিয়ারে পঞ্চম শতক। প্রোটিয়াদের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংসও যেটি।

ফখরের ইনিংসটি লক্ষ্য তাড়ায় নেমে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে। আগেরটি শেন ওয়াটসনের, বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালে ২৩০-এর পেছনে ছুটতে নেমে ১৮৫ করেছিলেন অজিদের সাবেক অলরাউন্ডার।

ফখর এদিন দলের ৫৯.৫৭ শতাংশ রান তুলেছেন একাই। যা পাকিস্তানের হয়ে রেকর্ড। দুইযুগ আগে ১৯৪ রানের ইনিংস খেলার পথে সাঈদ আনোয়ার দলের ৫৯.৩২ শতাংশ রান তুলেছিলেন, ভারতের বিপক্ষে।

Tags: ফখরলিড স্পোর্টস
Previous Post

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

Next Post

বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনায় নারায়ণগঞ্জের লঞ্চডুবি

Next Post
নৌকাডুবির বেঁচে যাওয়া যাত্রীর উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনায় নারায়ণগঞ্জের লঞ্চডুবি

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমিত পরিসরে যেসব আদালতের কার্যক্রম চলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT