চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পয়া ভেন্যু’তে পাকিস্তানের দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 27, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিজ দেশে অনেকদিন টেস্ট খেলতে পারে না পাকিস্তান। আরব আমিরাতকে স্বাগতিক বানিয়ে খেলতে হয় সাদা পোশাকের ক্রিকেট। তবে চাইলে ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডসকেও নিজেদের হোমভেন্যু দাবি করতে পারে সরফরাজ আহমেদের দল! দুই বছরের মধ্যে দুবার লর্ডস জয় তো চাট্টিখানি কথা নয়। পাকিস্তান নিজেদের জন্য পয়া এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জিতে সিরিজ শুরু করেছে।

লর্ডসে খেলা ১৬ টেস্টের মধ্যে সমান পাঁচটি করে জয়-পরাজয় পাকিস্তানের। শেষ দুই টেস্টে অপরাজিত।

পাকিস্তান যে টেস্টটা জিতবে সেটা বোঝা যাচ্ছিল তৃতীয় দিন থেকেই। ৫৭ রান লিড থাকলেও ইংলিশদের হাতে উইকেট ছিল কেবল ৪টি। যদিও উইকেটে তখন খুঁটি গেড়ে বসে আছেন দুই সেট ব্যাটসম্যান জস বাটলার ও ডমিনিক বেস।

চতুর্থ দিনে বাটলার (৬৭) ও বেসকে (৫৭) উইকেটে দাঁড়ানোর সুযোগই দিলেন না দুই ‘এমএ’ মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আমির। মাত্র ৭ রান যোগ করতেই শেষ ইংল্যান্ডের বাকি চার উইকেট। অলআউট ২৪২ রানে। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৬৪ রান।

ইংলিশদের এত কম রানে আটকে রাখতে মূল ভূমিকা রেখেছেন আব্বাস ও আমির। দুজনেই নিয়েছেন সমান চারটি করে উইকেট। প্রথম ইনিংসেও স্বাগতিকদের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন আব্বাস।

সহজ লক্ষ্য পার হতে ১৩ ওভার ও কেবল আজহার আলীর (৪) উইকেট খরচ হয়েছে পাকিস্তানের। ৩৯ রানে হারিজ সোহেল ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইমান-উল-হক ১৮ রান করে হেসে খেলেই ছেড়েছেন মাঠ।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৪ রানের জবাবে ৩৬৪ রান করেছিল পাকিস্তান। মূলত তাতেই ম্যাচ হাতে চলে আসে সফরকারীদের হাতে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে স্বাগতিকদের গুঁড়িয়ে দেয়ায় ম্যাচসেরা মোহাম্মদ আব্বাস।

লর্ডস টেস্ট জেতায় সিরিজ বাঁচিয়ে ফেলল সরফরাজ আহমেদের দল। দুই টেস্টের শেষটি হবে হেডিংলিতে, শুক্রবার।

Previous Post

খালেদা জিয়ার মুক্তি ও সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে: ফখরুল

Next Post

এক অনীতার জীবন সংগ্রাম

Next Post

এক অনীতার জীবন সংগ্রাম

শিরোপার স্বপ্নে সাকিবদের সংগ্রহ ১৭৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT