চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল শেষ করে টুইটারে মালালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 08, জুলাই 2017
in আন্তর্জাতিক, নারী
A A
মালালা ইউসুফজাই

যুক্তরাজ্যের অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয়ে এ-লেভেলে লেখাপড়া শেষ করে এবার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন নারী ও কন্যাশিশুদের শিক্ষা নিয়ে কাজ করা পাকিস্তানি অ্যাক্টিভিস্ট মালালা ইউসুফজাই।

মেয়েদের লেখাপড়া করার অধিকারের ব্যাপারে জনগণকে সচেতন করতে এবং এ বিষয়ে সবার সাহায্য চাইতে তিনি টুইটারে যোগ দিলেন বলে জানিয়েছে বিবিসি।

স্কুল শেষ করার দিনই অ্যাকাউন্ট খুলে প্রথম টুইটবার্তাটি পোস্ট করেন মালালা। সেখানে তিনি বলেছেন, ক্লাসের শেষদিনটি ছিল তার জন্য ‘তিক্তমধুর’ একটা সময়।

নিজের প্রথম টুইটে অন্যদের মন্তব্যের জবাবে মালালা বলেন, নিজে এত ভালো জায়গায় পড়ার সুযোগ পেয়ে খুশি হলেও তখন তার মনে হয়েছে সেই কোটি কোটি মেয়ের কথা, যারা কখনোই এমন সুযোগ পাবে না।

মাত্র ১১ বছর বয়স থেকেই মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকার নিয়ে ব্লগ লেখা শুরু করেন মালালা ইউসুফজাই।

মালালা ইউসুফজাই-টুইটার
মালালার টুইট

নারীশিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়া অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় ২০১২ সালে পাকিস্তানের কিশোরী মালালাকে গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান হামলাকারীরা। তখন তার বয়স মাত্র ১৫ বছর। স্কুলবাসে ওঠার সময় মালালাকে লক্ষ্য করে চালানো গুলি লাগে তার মাথায়।

মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর আবার নারী শিক্ষা ও নারী অধিকার নিয়ে তিনি কাজ শুরু করেন। এর স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে মালালা ইউসুফজাইকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

Tags: মালালা ইউসুফজাই
Previous Post

প্রাণের ভয়ে ফুটবল ছাড়লেন ব্রাজিলিয়ান কর্মকর্তা

Next Post

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবে বিএনপি: মওদুদ

Next Post

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবে বিএনপি: মওদুদ

বিক্রম চট্টোপাধ্যায়

পুলিশের খাতায় পলাতক ‘ইচ্ছে নদী’র তারকা বিক্রম বাসায়ই ছিলেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT