চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফ নিশ্চিতে সাকিবদের চাই এক জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 10, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

রানবন্যার টি-টুয়েন্টিতে ছোট সংগ্রহ গড়েও ম্যাচ বের করে নেয়ার ধারাবাহিকতায় শীর্ষে উঠেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব-উইলিয়ামসনের দল সেটি ধরে রেখেছে। চলতি আসরে প্রথম দল হিসেবে পে-অফ নিশ্চিতের হাতছানিও দলটির সামনে।

সেটি নিশ্চিত হয়ে যেতে পারে বৃহস্পতিবারই। দিল্লির মাঠে ডেয়ারডেভিলসদের বিপক্ষে ম্যাচ সানরাইজার্সদের। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। এই ম্যাচটি জিতলেই তিন ম্যাচ হাতে রেখে সেরা চার নিশ্চিত হবে হায়দরাবাদের।

১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হায়দরাবাদ। সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্টে দুইয়ে চেন্নাই, আর ১২ পয়েন্টে তিনে পাঞ্জাব। বুধবার রাতে কেকেআরকে হারিয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে মুম্বাই। তাদের সামনেও প্লে-অফের ভালো সম্ভাবনাই।

১১ ম্যাচে ১০ পয়েন্ট কেকেআরেরও। রান ব্যবধানে পিছিয়ে তারা পাঁচে। সেরা চারের দৌড়ে আছে তারাও। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখনও হিসাব-কেতাবের বেড়াজালে আছে রাজস্থান। তবে ৬ পয়েন্ট করে পাওয়া বেঙ্গালোর ও দিল্লির সম্ভাবনা একদম মিইয়ে এসেছে।

তলানির এই দিল্লির সঙ্গেই সাকিবদের ম্যাচ। যাতে একটি জয় সবার আগেই নিশ্চিত করে দেবে প্লে-অফের জায়গা। উল্টোটা হবে তাদের প্রতিপক্ষের, হারলে দিল্লির টুর্নামেন্টই শেষ।

Tags: আইপিএল ২০১৮লিড স্পোর্টসসাকিবহায়দরাবাদ
Previous Post

কান উৎসবে সেলফিতে নিষেধাজ্ঞা

Next Post

আজও নিরাপদে হেলে রয়েছে পিসা টাওয়ার

Next Post

আজও নিরাপদে হেলে রয়েছে পিসা টাওয়ার

সেন্সরে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT