চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফের খুব কাছে থেকে ফিরল মোস্তাফিজরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 20, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচটা হাতছাড়া হচ্ছিল মাঝপথ পেরোনোর পরই। পরে খানিকটা পথ খুঁড়িয়ে মুম্বাইয়ের প্লে-অফের আশার পালে হাওয়া লাগে বেন কাটিংয়ের ঝড়ে। শেষ ওভারে সেই কাটিংই ক্যাচ দিয়ে ফিরলে টুর্নামেন্ট শেষ হয়ে যায় ইন্ডিয়ান্সদের। ১১ রানে জিতে উল্লাস করেছে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দিল্লি।

প্লে-অফের টিকিট পেতে শেষ ওভারে ১৮ রান দরকার ছিল মুম্বাইয়ের। প্রথম বলে ছয় হাঁকিয়ে সম্ভাবনা উজ্জ্বল করেন কাটিং। পরের বলে তিনি ম্যাক্সওয়েলের তালুবন্দী হলে আর লক্ষ্য ছুঁতে পারেনি ইন্ডিয়ান্সরা। ২ চার ও ৩ ছয়ে ২০ বলে কাটিংয়ের ৩৭ রান শেষঅবধি পরাজয়ের খাতাতেই।

রোববার ঘরের মাঠে টস জিতে আগে ব্যাটিং করে দিল্লি। রিশভ পান্টের ফিফটিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে ডেয়ারডেভিলসরা। ইন্ডিয়ান্সরা ৩ বল হাতে রেখেই ১৬৩ রানে গুটিয়ে গেছে।

শুরুতে এভিন লুইসের ৪ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৪৮ রানের ইনিংসে লড়াইয়ে ছিল মুম্বাই। কিন্তু কিষান ৫, পোলার্ড ৭, রোহিত ১৩, ক্রুনাল ৪ রানে ফিরলে ধাক্কা খায় সফরকারীরা। হার্দিকের ১৭ বলে ২৭ এর পর কাটিংয়ের ইনিংসে সম্ভাবনা জাগলেও জয় ছোঁয়া হয়নি ইন্ডিয়ান্সদের।

এর আগে বাঁচা-মরার ম্যাচে মোস্তাফিজকে নিয়ে নামে মুম্বাই। টানা ৬ ম্যাচ খেলে একাদশের বাইরে ছিটকে যাওয়া মোস্তাফিজুর রহমান ফিরে উইকেটের দেখা পাননি। টাইগার বাঁহাতি পেসার ৪ ওভারে খরচ করেছেন ৩৪ রান।

মোস্তাফিজের ফেরার দিনে ক্রুনাল পান্ডিয়া দারুণ বল করেছেন, ২ ওভারে ১১ রানে এক উইকেট। বুমরাহ ৪ ওভারে ২৯ রানে একটি উইকেট পান।

পান্ট ৬৪ রানের ইনিংস খেলেন ৪৪ বলে, ৪টি করে চার-ছক্কায়। ম্যাক্সওয়েল ২২ রান করেন। শেষদিকে ঝড় তোলেন অভিষেক শর্মা ও বিজয় শঙ্কর। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন শর্মা। আর ৩ চার ২ ছয়ে ৩০ বলে অপরাজিত ৪৩ রানের অবদান শঙ্করের।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কেকেআর প্লে-অফে চলে যায়, ১৬ পয়েন্টে তারা থাকছে টেবিলের তিনে। হায়দরাবাদ ১৮ পয়েন্টে আগেই শীর্ষে আছে। ১৬ পয়েন্টে দুইয়ে চেন্নাই। তারা শেষ ম্যাচে খেলবে পাঞ্জাবের বিপক্ষে। রাজস্থান রয়্যালসের ১৪ পয়েন্ট, কিংস ইলেভেন পাঞ্জাবের ১২ পয়েন্ট। লিগ পর্বের শেষ ম্যাচের পরই প্লে-অফে কে কার প্রতিপক্ষ নিশ্চিত হবে।

Tags: আইপিএল ২০১৮মোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

সবাই ইগো ঝেড়ে ফেলে ‘ইতি তোমারই ঢাকা’ শুরু করি: মাহমুদ

Next Post

ঈদে চ্যানেল আইয়ে ‘আলতা বানু’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

Next Post

ঈদে চ্যানেল আইয়ে ‘আলতা বানু’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

ফাইল ছবি।

টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT