চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে বছরের পর বছর সরকার অচল রাখবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
মেক্সিকো সীমান্তে দেয়াল-ডোনাল্ড ট্রাম্প-সরকার অচল

মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল বানানোর খরচ বাজেটে অন্তর্ভুক্ত করতে এখনও অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি মেনে না নিলে প্রয়োজনে বছরের পর বছর সরকার অচল রাখতে রাজি তিনি।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, ট্রাম্প এই ইস্যুতে পিছু হটতে একদমই নারাজ।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সই ছাড়া কোনো চুক্তি ও অনুমতিপত্র কার্যকর হয় না। ফলে নতুন বাজেট পাস হওয়ার জন্যও তার সই প্রয়োজন।

কিন্তু ট্রাম্প সেই বাজেটে সই করছেন না কারণ সেখানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমানা জুড়ে বিশাল প্রাচীর নির্মাণের জন্য কোনো অর্থবরাদ্দ দেয়া হয়নি। তার দাবি, এই প্রাচীরের জন্য অন্তত ৫শ’ কোটি মার্কিন ডলার সরকারি বরাদ্দ দিতেই হবে।

২২ ডিসেম্বর প্রথম প্রহর (২১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা) থেকে নতুন বাজেট চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের সই না থাকায় বাজেট পাস হয়নি। ফলে সরকারি কর্মকাণ্ডে আংশিক অচলাবস্থা চলছে গত দু’সপ্তাহ ধরে।

এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন ট্রাম্প। তবে বৈঠকের পর ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ট্রাম্প এই ইস্যুতে একদমই অনড়। তিনি আবারও বলেছেন, প্রাচীর নির্মাণে বরাদ্দ ছাড়া কোনো বিলে সই করবেন না।

বরং প্রয়োজনে মাসের পর মাস, এমনকি বছরকাল অব্দি সরকার আংশিক অচল রাখতে রাজি আছেন ট্রাম্প।

ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের এই দাবির পুরোপুরি বিরোধী।

বৈঠক থেকে বের হয়ে রোজ গার্ডেনে ট্রাম্প নিজেও জানান, দাবি মানা না হলে প্রয়োজনে তিনি সত্যিই কাজটি করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সত্যিই এ কথা বলেছি। আমার মনে হয় না এমনটা হবে, তবে আমি প্রস্তুত।’

বাজেট ঘোষণায় দেরির কারণে সৃষ্ট অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা ২২ ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না বলে জানিয়েছে বিবিসি।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-মেক্সিকোলিড নিউজ
Previous Post

সৈয়দ আশরাফের মরদেহ দেশে আসছে আজ সন্ধ্যায়

Next Post

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

Next Post

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নেহা কাক্কর

বিষণ্ণতায় ভুগছেন নেহা কাক্কর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT