চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত রানার বাড়িতে স্মৃতিকাতর হোয়াটমোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

নয় বছর আগে এক সড়ক দুর্ঘটনায় নিহত শিষ্যকে এখনো ভোলেননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। তাই সুযোগ পেয়েই প্রয়াত ছাত্র মানজারুল ইসলাম রানার বাড়ি গিয়ে তার মায়ের খোঁজখবর নিলেন বর্তমান জিম্বাবুয়ে দলের কোচিংয়ের দায়িত্ব পালন করা হোয়াটমোর।

২০০৭ সালের ১৬ মার্চ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ২৩ বছর বয়সী প্রতিশ্রুতিশীল প্রতিভাবান বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মানজারুল ইসলাম রানা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার স্মরণে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারির পশ্চিম অংশের নাম দিয়েছে মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড।

তৎকালীন কোচ ডেভ হোয়াটমোরের হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন রানা। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে দারুণ অবদান রাখে।

ডেভ হোয়াটমোর রানার স্পিন বোলিং ও লেট অর্ডারের ব্যাটিংয়ের ভক্ত ছিলেন। সেই হোয়াটমোর এখন খুলনায়। প্রিয় শিষ্যের স্মৃতিতে কাতর হয়ে বৃহস্পতিবার দুপুরে আবু নাসের স্টেডিয়াম সংলগ্ন রানার বাসায় যান হোয়াটমোর।

২০১৪ সালে পর ফের রানার বাসায় গিয়ে যেন পুরোনো রানাকেই আবারও ফিরে পান তিনি। এসময় বিভিন্ন ম্যাচে পাওয়া ‘ম্যান অব দ্য’ ম্যাচের ট্রফি, ক্যাপ, ড্যামি বোর্ড সবই যেন হোয়াটমোরকে মনে করিয়ে দেয় রানার স্মৃতি।

হোয়াটমোর রানার বাসায় গিয়ে তার মা জামিলা খাতুনের সঙ্গে বেশকিছু সময় কাটান। সন্তান হারানো মায়ের সঙ্গে করেন স্মৃতিচারণ। এতো বছর পরও প্রিয় শিষ্যকে ভোলেননি গুরু। তাই খোঁজ নিতে আসা ডেভ হোয়াটমোরের প্রতি কৃতজ্ঞতা জানান রানার মা।

বাংলাদেশের জার্সিতে ছয়টি টেস্ট  ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেন প্রয়াত মানজারুল ইসলাম রান।

প্রসঙ্গত, চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুদলই রয়েছে খুলনায়। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতলেও তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত শুক্রবার।

Tags: ডেভ হোয়াটমোরমানজারুল ইসলাম রানা
Previous Post

১২ বছর পরে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের তথ্য ফাঁস

Next Post

মিমির সাহসে রক্ষা পেলো প্রাণ

Next Post

মিমির সাহসে রক্ষা পেলো প্রাণ

‘দেশের উন্নতি হলে একজনের খুব অস্বস্তি হয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT