চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াণ দিনে তারেক-মিশুক স্মরণ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 12, আগস্ট 2020
in বিনোদন
A A
দুই ব্যক্তি, একজন ক্যামেরা সহ, স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা অকালেই কেড়ে নিয়েছিল বাংলাদেশের দুই প্রতিভাবানের প্রাণ। ২০১১ সালের ১৩ আগস্ট শুটিং স্পট থেকে ফেরার পথে মানিকগঞ্জে প্রাণ হারান বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীর।

প্রয়াণ দিনে গুণী এই দুই ব্যক্তিত্বকে স্মরণ করবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এমনটাই জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়েত হোসেন মামুন।

তিনি জানান, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) ও বৃহস্পতিবার (১৩ আগস্ট) ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি গ্রহণ করেছে। ১২ আগস্ট রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনাটি অনুষ্ঠিত হবে।

স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, মানবাধিকার কর্মী আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সকল মানুষকে স্মরণ করা হবে।

আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর স্মরণ আলোচনাটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হবে।

Tags: তারেক মাসুদপ্রয়াণমিশুক মনিরলিড বিনোদন
Previous Post

কোয়ার্টারে দেখা মিলবে এমবাপে-নেইমার জুটির!

Next Post

বিসিবির করোনা অ্যাপের আওতায় যুবারাও

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির করোনা অ্যাপের আওতায় যুবারাও

সালমান খান ও ক্যাটরিনা কাইফ প্রেমের দৃশ্যে, সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' হবে আরো ব্যয়বহুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT