চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট হয়েই ‘ওবামাকেয়ার’ বাতিল করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথম কাজ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত স্বাস্থ্য আইন ‘ওবামাকেয়ার’ আনুষ্ঠানিকভাবে ‘প্রায়’ বাতিল করলেন। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে শুক্রবার স্বাস্থ্যসেবা আইনটির পুনর্গঠন ও সংস্কারের এক নির্দেশে সই করেন তিনি।

ট্রাম্পের মাত্র একপৃষ্ঠার ওই ঘোষণাপত্রে ওবামাকেয়ারের নামে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার ওপর থেকে অর্থনৈতিক বোঝা কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

বিবিসি জানায়, শপথ গ্রহণের পর তাড়াহুড়ো করে হোয়াইট হাউজের ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে, ওবামাকেয়ারের যতগুলো অংশ সম্ভব ছেঁটে ফেলে দিতে হবে।

তবে কোন কোন অংশকে বাতিল করা হচ্ছে সে ব্যাপারে নির্দেশটিতে কিছুই জানানো হয়নি। এর ফলে সরকার আইনটির যে অংশকে অর্থদাতা, ওষুধ প্রস্তুতকারী, ডাক্তার, রোগী বা রাষ্ট্রের জন্য ব্যয়সাধ্য মনে করবে, সেটাকেই বাতিল করতে পারবে বা বাস্তবায়ন পিছিয়ে দিতে পারবে।

গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা আইন ‘ওবামাকেয়ার’ বাতিলের প্রথম পদক্ষেপ নেয় মার্কিন পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। আইনটি ঘুরিয়ে দিতে কংগ্রেসে রিপাবলিকান ভোটে অনুমোদন পায় একটি বিশেষ বাজেট প্রস্তাবনা, যেখানে ডেমোক্র্যাটরাও বাধা দিতে পারবেন না।

কিন্তু ট্রাম্পের সই করা নতুন ঘোষণাপত্রে আইনের ধারা বাতিল ও সংস্কারের অবাধ সুযোগ থাকায় কংগ্রেস ওবামাকেয়ার বাতিল করার আগেই আইনটিকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলা সম্ভব বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

Tags: ওবামাকেয়ারডোনাল্ড ট্রাম্প
Previous Post

পাবনার বিসিকে আধুনিকতম কৃষিশিল্প প্রতিষ্ঠান

Next Post

ভিডিওতে কুয়াকাটার অ‍পূর্ব সূর্যোদয়

Next Post

ভিডিওতে কুয়াকাটার অ‍পূর্ব সূর্যোদয়

পাঁচ বছরেও চালু হয়নি নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT