চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম নিবেদনের পরে স্কুল শিক্ষিকাকে পেটালো এক বখাটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 18, এপ্রিল 2017
in অপরাধ, গাইবান্ধা, নারী
A A

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা জান্নাতি আকতার (১৮) কে পিটিয়েছে শাহারুল ইসলাম (২১) নামে এক বখাটে যুবক। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদি হয়ে শাহারুল ইসলামকে অভিযুক্ত করে স্থানীয় থানায় অভিযোগ করেছেন ।

জান্নাতি আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর আমবাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।শাহারুল ইসলাম একই ইউনিয়নের পুনতাইর গাড়ামারা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, জান্নাতি আকতারকে মাঝে মধ্যেই প্রেম নিবেদন করতো শাহারুল ইসলাম। কিন্তু জান্নাতি আকতার এ প্রস্তাব প্রত্যাখান করায় শাহারুল ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে শাহারুল ইসলাম ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল ১১ টার দিকে ওই স্কুলে যায়। এ সময় সে স্কুলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে এাস সৃষ্টি করে এবং শিক্ষিকা জান্নাতি আকতারকে চুলের মুঠি ধরে মারপিট করে। এ সময় শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করতে থাকে।

ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আশিক বাবু ও লিমন জানান, তারা তাদের শিক্ষককে মারতে দেখে ভয়ে স্কুল ঘরের জানালা দিয়ে বেরিয়ে যায়। একই শ্রেণির ছাত্র রাসেল মিয়া জানায়, জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অনেকেই আহত হয়েছে।

স্থানীয় বাবু মিয়ার স্ত্রী আয়শা বেগম জানান, তিনি শিশু শিক্ষার্থীদের চিৎকার শুনে স্কুলের দিকে এগিয়ে এসে দেখতে পান, শাহারুল স্কুল ঘরের মধ্যে শিক্ষিকাকে মারধর করছে। কিন্তু শ্রেণীকক্ষের দরজা লাগানো থাকায় তাকে রক্ষা করতে পারেননি। এ ঘটনার প্রায় ৫ থেকে ৭ মিনিট পর শাহরুল দরজা খুলে পালিয়ে যায়।

অভিযোগের সত্যতা জানতে অনেক চেষ্টা করেও শাহারুলকে পাওয়া যায়নি। তবে শাহারুলের মা শিউলি বেগম এ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তার ছেলের সঙ্গে জান্নাতির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি জান্নাতি আর শাহারুলকে এড়িয়ে চলার কারণেই এ মারধরের ঘটনা ঘটে।

 

Tags: গাইবান্ধাস্কুল শিক্ষিকা
Previous Post

হাওড় অঞ্চলে সরকারের ত্রাণ তৎপরতা সন্তোষজনক নয়: বিএনপি

Next Post

ফারুক হত্যা মামলায় এমপি রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

Next Post

ফারুক হত্যা মামলায় এমপি রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি বিপজ্জনক ট্রাম্প: রুশ গণমাধ্যম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT