চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিক জুটির পলায়নে অপহরণ মামলা, অতঃপর শ্রীঘরে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:13 অপরাহ্ন 13, জুলাই 2018
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর কক্সবাজারে পুলিশ হেফাজতে রয়েছে ১৭ বছরের প্রেমিক-প্রেমিকা। প্রাপ্তবয়স্ক না হওয়ায় মেয়ের মায়ের করা অপহরণ মামলায় প্রেমিক আরমানকে আদালতে পাঠানো হবে।

কক্সবাজারের পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজারের পেকুয়ার জেএমসি স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র আরমান (১৭) ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈমার (১৭) মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। প্রেমের টানে গত ৪ জুলাই দু’জনেই ঘর ছেড়ে পালিয়ে যায়। আশ্রয় নেয় পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে। আর সেখান থেকে শুক্রবার দুপুরে দুজনকেই পেকুয়া থানায় নিয়ে আসে পুলিশ।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, ৪ জুলাই সন্ধ্যায় শিলখালী ইউনিয়নেরর মুন্সীপাড়া গ্রাম থেকে নাঈমাকে অপহরণ করা হয়েছে এমন একটি এজাহার নিয়ে শুক্রবার সকালে থানায় আসে তার মা নিলুফা আকতার। এজাহার পেয়ে বাদীর দেখানো জায়গা থেকে তাদের থানা হেফাজতে আনা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, আরমানের সাথে নাঈমার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু দুজনই অপ্রাপ্ত বয়স্ক। এই কারণে তাদেরকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে নাঈমাকে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে আদালতে পাঠানো হবে।

তিনি আরো বলেন, বয়সের কারণে মেয়ের মায়ের করা এজাহারের অভিযুক্ত হিসেবে আটক আরমানকে আদালতে পাঠানো হবে।

Previous Post

ক্রোয়েশিয়া ফুটবল: এক সংগ্রামের ফসল

Next Post

বন্য হাতির আক্রমনে চট্টগ্রামে নিহত ১

Next Post
ফাইল ছবি

বন্য হাতির আক্রমনে চট্টগ্রামে নিহত ১

পাহাড়ের রানী চিম্বুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT