চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকা না থাকলে সিনেমায় আসা হতো না: সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

শোবিজ অঙ্গনে যারা কাজ করেন তাদের বেশির ভাগই ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না। অনেকে প্রেম ভালোবাসার খবর নিয়েও ভয়ে থাকেন। সম্পর্ক ফাঁস হওয়ার ভয়ে নারী-পুরুষ নির্বিশেষে খুব সচেতন থাকতেই দেখা যায়। কিন্তু সম্পর্ক নিয়ে ব্যতিক্রম ছোট ও বড় পর্দার সফল অভিনেতা সিয়াম আহমেদ।

হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ। ছোট পর্দায় নিজের জাত চিনিয়ে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফল তিনি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে সাম্প্রতিক কালের ঢাকাই চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল ছবির নায়ক তিনি। আর এই অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা। সেই প্রমাণ দিলেন আবারও!

চ্যানেল আইয়ের নিয়মিত শো ‘সাময়িকী’। আব্দুর রহমানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানে আড্ডা দিতে এসেছিলেন সিয়াম আহমেদ। শনিবার বিকালে প্রচার হওয়া এই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ ছিলেন বেশ চটপটে। প্রশ্নকর্তার কোনো প্রশ্নেই থমকে যাননি তিনি। ক্যারিয়ারের বাঁকবদল, বর্তমান অবস্থা, ভবিষ্যতের পরিকল্পনা ছাড়াও বর্তমান প্রেমের সম্পর্ক নিয়েও সাবলীল উত্তর দেন সিয়াম।

রায়হান রাফীর ‘দহন’ ছবির একটি দৃশ্যে সিয়াম

‘পোড়ামন ২’ ছবির এই নায়কের কাছে জানতে চাওয়া হয় তিনি বর্তমানে প্রেম করছেন কিনা? উত্তরে এই নায়ক জানান, আমি শোবিজে এসেছি চার বছর হলো। আর আমি প্রেম করছি সাত বছর ধরে। মানে শোবিজের চেয়ে আমার প্রেমের বয়স বেশি!

এমন খোলামেলা উত্তরে অনেক নারী ভক্তের আহত হওয়ার সম্ভাবনা নেই? এমন প্রশ্নে সিয়াম বলেন, না। আমার ভক্তদের আহত হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমার ভক্তরা আমার সম্পর্কে বহু আগে থেকেই জানেন। আর এসব জেনেই তারা আমাকে ভালোবাসেন। আর এটিই মূলত আসল ভালোবাসা। আর এই নিয়েতো তারা গর্ব বোধ করবে যে অন্তত একজন আছেন, যিনি সম্পর্ক নিয়ে ফ্রি মাইন্ডেড। কোনো মিথ্যার আশ্রয় নেয় না।

দেশব্যাপী এখন সিয়ামের ভক্ত অনুরাগী। এরমধ্যে প্রচুর নারী ভক্তরাও আছেন। এসবে প্রেমিকা ঈর্ষাবোধ করে অভিনয় জীবনকে বারণ করেন কিনা জানতে চাইলে সিয়াম বলেন, সে না থাকলে আমার প্রথম ছবিটাই করা হতো না। আমার চারপাশের সবাই যখন বলেছে এখনই তোমার সিনেমায় আসা উচিত হবে না, এমনকি আমার বাবা-মাও চাননি আমি এখনই সিনেমায় আসি, সেখানে একমাত্র সে-ই আমাকে সিনেমায় আসতে সাহস যুগিয়েছে।

শোবিজে সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা প্রেমিকার, এমনটা জানিয়ে সিয়াম আরো বলেন,আমার সাফল্যে তার(প্রেমিকা) চেয়ে বেশি আর কেউ প্রাউড ফিল করবে বলে আমার মনে হয় না। কারণ আমার সাকসেসের পেছনে একটা বড় অবদানতো তারও।

মুক্তির ১০০ দিন পার করলো ‘পোড়ামন ২’। এখনো দেশ বিদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত দুটি চলচ্চিত্র। একটি রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং অন্যটি দেশের মেধাবী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। দুটি ছবি দুই ধরনের। দুটি ছবি নিয়ে বেশ কৌতূহলী সিয়াম নিজেও।

‘তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবির একটি দৃশ্যে সিয়াম

মুক্তি প্রতীক্ষিত ‘দহন’-এর অভিজ্ঞতা বর্ণনা করে সিয়াম বলেন, ‘দহন’-এ খুব বেশি এক্সপেরিমেন্ট করে ফেলেছি। জানি না দর্শক কীভাবে নিবে। চুল কেটে ফেলেছি, আইভ্রু কেটে ফেলতে হয়েছে, চার/পাঁচ দিন টানা গোসল করিনি। একটা সিন ছিলো যেখানে আমার চরিত্রটি ছিলো কয়েকদিন না খাওয়া, সেসময় আমাকে টানা চব্বিশ ঘন্টার মতো শুধু পানি খেয়ে থাকতে হয়েছে। ছবিটি পুরোপুরি ‘পোড়ামন ২’-এর বিপরীত ধর্মী বলেও উল্লেখ করেন সিয়াম।

এদিকে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নিয়েও বেশ উচ্ছ্বসিত সিয়াম। তারমতে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত এই ছবিটি বাংলাদেশের ইতিহাস যতোদিন থাকবে, ততোদিন টিকে থাকবে। এই ছবির একজন সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ব করেন বলেও জানান তরুণ এই অভিনেতা।
‘সাময়িকী’তে মুখোমুখি সিয়াম:

Tags: আব্দুর রহমানইমপ্রেসচ্যানেল আইতৌকীর আহমেদদহনরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

এস কে সিনহার কোন স্বপ্ন ভেঙে গেছে?

Next Post

ঝলমলে ইনিংসে ঘরোয়া লিগে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

Next Post

ঝলমলে ইনিংসে ঘরোয়া লিগে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

আবার ভারত-পাকিস্তান মহারণ: ম্যাড়ম্যাড়ে নাকি ব্লকবাস্টার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT