চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেগন্যান্সিটা বিয়ের কারণ নয়’, নেটিজেনের কটাক্ষের জবাবে দিয়া মির্জা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 06, এপ্রিল 2021
in বিনোদন
A A
দিয়া মির্জা নেটিজেনের কটাক্ষের জবাবে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বিয়ের ৪৫ দিনের মাথায় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

এরপর শুভেচ্ছা বার্তার পাশাপাশি অনেকে কটাক্ষও করেছেন। ট্রোলিংয়ের শিকারও হয়েছেন দিয়া। একজন প্রশ্ন করেছেন, সন্তানসম্ভবা ছিলেন বলেই তড়িঘড়ি করে বিয়ে করেছেন? এই প্রশ্নের জবাব সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দিয়া।

কটাক্ষের উত্তরে দিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মজার প্রশ্ন। প্রথমত আমরা একসঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছি বলেই বিয়েটা করা। বিয়ের প্রস্তুতিপর্ব যখন চলছিল তখন জানতে পারি আমি সন্তানসম্ভবা, তাই প্রেগন্যান্সিটা বিয়ের কারণ নয়।

তিনি বলেন, চিকিৎসাজনিত কারণে আগেই ঘোষণা দেইনি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের একটি খবর। অনেক বছর অপেক্ষা করেছি এটার জন্য। তাই চিকিৎসাজনিত কারণ ছাড়া আর কোনো কারণে বিষয়টি লুকানোর কিছু নেই।

কিছুদিন আগেই দিয়া ও বৈভব হানিমুনে মালদ্বীপ গিয়েছেন। তাদের সঙ্গে গিয়েছেন দিয়ার সৎ মেয়ে সামাইরা। গত বৃহস্পতিবার দিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দিয়া মির্জার বেবি বাম্প দেখা গেছে। ছবির ক্যাপশনে দিয়া জানিয়েছেন তিনি মা হতে চলেছেন।

লকডাউনের সময়ে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়ার সম্পর্ক গড়ে ওঠে। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে দিয়া মির্জা বিয়ে করেছিলেন সাহিল সংঘকে। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছর পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Tags: অন্তঃসত্ত্বাঅভিনেত্রীকটাক্ষদিয়া মির্জানেটিজেনবলিউডসিনেমা
Previous Post

কোন্দল দূর করবেন সোহান, দর্শকের পালস বুঝে সিনেমা নির্মাণের আহ্বান সুমনের

Next Post

আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল

Next Post
ডা. সামন্ত লাল আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক হিসেবে দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT