চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে ‘কসাই’ মুক্তিতে কোনো বাঁধা নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 17, মার্চ 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: 'কসাই' মুক্তির জন্য প্রস্তুত, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ডে আটকে আছে পরিচালক অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ও ‘মেকাপ’ সিনেমা দুটি। এই দুই সিনেমাতেই একাধিক দৃশ্যের সংলাপ নিয়ে আপত্তি জানায় চলচ্চিত্র সেন্সর বোর্ড। অনেকেই ধারণা করছিলেন, এ নির্মাতার আসন্ন ‘কসাই’ সিনেমাটিও সেন্সরে আটতে যেতে পারে!

তবে এ সিনেমাটির ক্ষেত্রে তেমনটা হয়নি। সেন্সর বোর্ড জানিয়েছে, এই সিনেমা মুক্তিতে কোনো বাঁধা নেই।

মঙ্গলবার সেন্সর বোর্ড থেকে মুক্তির প্রাথমিক অনুমতি দেয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন ও এই ছবির কেন্দ্রীয় চরিত্র নিরব।

রোজিনার ‘ফিরে দেখা’ সিনেমা শেষ করে দুদিন আগে ঢাকায় ফিরেছেন নিরব। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, কসাই পরিপূর্ণ সিনেমা। সেন্সর বোর্ড থেকে মৌখিকভাবে মুক্তির অনুমতি পাওয়া গেছে। এ সপ্তাহেই সেন্সর সনদ হাতে চলে আসবে।

অনন্য মামুনও একই কথা বললেন। তার কথা, মেকাপ ওটিটিতে মুক্তি পাচ্ছে ২১ মার্চ। এরপরে ‘কসাই’ আসবে।

ফেব্রুয়ারিতে টানা ২০ দিন শুটিং হয় ‘কসাই’ এর। নির্মাতা বলেন, কসাই সিনেমা হলের জন্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা। গানও রয়েছে। সংগীত করছেন কলকাতার লিংকন। অনন্য মামুন বলেন, কসাই সমাজ পরিবর্তনের গল্প হবে। যারা স্বপ্ন দেখে বিদেশ যাবেন, তাদের বিদেশ যাওয়াটা যে কতো কষ্টের সেই গল্প উঠে আসছে কসাই-তে। এর মধ্যে থাকবে বিভিন্ন সাসপেন্স।

আয়েশা নুদরাত প্রেজেন্টস ‘কসাই’ সিনেমায় নিরব ছাড়াও অভিনয় করেছেন রাশেদ অপু, নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধা প্রমুখ। নায়ক নিরব জানান, একটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। গল্পনির্ভর সিনেমা এটি। থাকবে হিংস্রতা, মূল্যবোধ।

Tags: অনন্য মামুনএফডিসিএল আর খান সীমান্তএলিনা শাম্মীকসাইনওশাবানবাব এলএল.বিনিরবপ্রিয়মনিমেকাপরাশেদ অপুলিড বিনোদনশাহীন মৃধাসেন্সর
Previous Post

ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়

Next Post

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টাঙ্গাইলে ম্যারাথন অনুষ্ঠিত

Next Post
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যারাথন দৌড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টাঙ্গাইলে ম্যারাথন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতায় নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু কমলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT