চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে অবদানে প্রধানমন্ত্রীকে ৯ মার্কিন সিনেটরের চিঠি

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
3:23 অপরাহ্ন 18, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের শীর্ষ নেতা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তার ভূয়শী প্রশংসা করে তাকে চিঠি দিয়েছেন ৯ জন মার্কিন সিনেটর।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ‘সবচেয়ে ঝুকিপূর্ণ জনগনকে’ রক্ষার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি এ কঠিন ও জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন সিনেটররা।

মঙ্গলবার পাঠানো ৯ জন মার্কিন সিনেটরের চিঠির একটি কপি সাংবাদিকদের সরবরাহ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমদু আলী।রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মার্কিন সিনেটরদের চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিঠিতে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সিনেটরগণ লিখেছেন: বার্মায় ভয়াবহ সহিংসতার ফলে পালিয়ে আসা অর্ধ মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়া এবং তাদের সহায়তা দেওয়ার জন্য আপনার দৃঢ় নেতৃত্ব এবং সমবেদনার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তাদের নিরাপত্তা এবং আশ্রয়ের নিশ্চয়তা প্রদানে আপনার সরকারের অসাধারণ উদারতা একটি বাতিঘর এবং উন্মুক্ত এ সঙ্কট বিশ্ব দেখছে।

বাংলাদেশের এ প্রচেষ্টা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে তারা বলেছেন: আমরা জানি যে বাংলাদেশের জন্য এ চ্যালেঞ্জ তাৎপর্যপূর্ণ। কিন্তু আমাদের বিশ্বাস বাংলাদেশ সহিংসতার ফলে সহায়তার জন্য পালিয়ে আসা মিয়ানমারের জনগণকে সমর্থন জানানো অন্যান্য দেশগুলোর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য নতুন করে আসা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে করা কাজকে প্রশংসা করেছেন তারা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও লিখেছেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ইউএনএইচসিআরসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আপনার সরকার এ জটিল কাজ (নিবন্ধন) এগিয়ে নেবে।

বার্মায় সহিংসতা বন্ধ এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ২২ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে শেখ হাসিনার ভাষণকেও বিশেষভাবে স্বাগত জানিয়েছেন সিনেটররা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনামার্কিন সিনেট
Previous Post

রোহিঙ্গা আশ্রয় শিবিরে গিয়ে যা দেখলাম, যা শুনলাম (পর্ব-২)

Next Post

মানুষ আতপ চালে অভ্যস্ত হচ্ছে: খাদ্য অধিদপ্তর

Next Post
প্রধান ব্যক্তির মুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ আতপ চালে অভ্যস্ত হচ্ছে: খাদ্য অধিদপ্তর

সালমানের দীপাবলির উপহার

ভক্তদের দীপাবলির উপহার দিলেন সালমান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT