চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার হলো ‘আঁখি ও তার বন্ধুরা’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 19, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- আঁখি ও তার বন্ধুরা

রাজধানীসহ সারাদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।

১৮ ডিসেম্বর সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ও লাভেলো আইসক্রিম নিবেদিত এই চলচ্চিত্রের।

মুহম্মদ জাফর ইকবালের ‘আমরা ক’জন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘আঁখি ও তার বন্ধুরা’র প্রিমিয়ার শো দেখতে হাজির হয়েছিলেন মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুবর্ণা মুস্তাফা, আল মনসুর সহ আরও অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘মোরশেদুল ইসলাম সেই ‘দীপু নাম্বার টু’ থেকে শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ করে আসছেন এবং ছোটদের ছবি বানানোর ক্ষেত্রে তাঁর মমতা, ভালোবাসা, মনোযোগ তাঁর অন্য ছবির চেয়ে অনেক বেশি থাকে। তাঁর এই মমতা সবসময় থাকুক এটা আমাদের সকলের চাওয়া’।

মুহম্মদ জাফর ইকবাল প্রিমিয়ার শো দেখার পর বলেন, ‘আমি অবশ্যই চাইব ছেলেমেয়েরা তাদের বাবা-মাকে নিয়ে হলে বসে ‘আঁখি ও তার বন্ধুরা’ দেখুক’।

এই চলচ্চিত্রের নির্মাতা মোরশেদুল ইসলাম জানান, ‘একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে সাধারণ স্কুলে পড়তে এসে কীভাবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে তার প্রতিভার বিকাশ ঘটায় তা নিয়েই ‘আঁখি ও তার বন্ধুরা’ এর গল্প আবর্তিত হয়েছে’।

শিশুতোষ এ চলচ্চিত্র নিয়ে আশাবাদী ছবির কলাকুশলীরাও। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত কারণ বাচ্চাদের সাথে সময় সবসময় ভালো কাটে। মুহম্মদ জাফর ইকবালের আমি নিজে অনেক বড় ভক্ত। তাঁর লেখা উপন্যাস নিয়ে কাজ করতে পেরে খুব ভালো লাগছে’।

অভিনেতা আল মনসুরের ভাষায় অনেক দিন বাচ্চাদের সাথে এক ধরনের পিকনিকে ছিলেন তিনি, শিশু অভিনয়শিল্পীদের সবাই এখন তার বন্ধু হয়ে গেছে।

‘আঁখি’ চরিত্রে অভিনয়কারী জাহিন নাওয়ার হক ইশা বলেন, ‘আশা করছি আপনা সবাই খুব মজা নিয়ে হলে গিয়ে ছবিটি দেখবেন এবং বলবেন আমরা কেমন করতে পেরেছি’।

লাভেলো আইসক্রিম এর চিফ স্ট্র্যাটেজিক অফিসার রাজীব হাসান জানান, ‘যেখানে প্রাণের স্পন্দন আছে সেখানে লাভেলো আছে বলেই ‘আঁখি ও তার বন্ধুরা’র সাথে আমরা সম্পৃক্ত হয়েছি।

Tags: আঁখি ও তার বন্ধুরাআল মনসুরমুহম্মদ জাফর ইকবালমোরশেদুল ইসলামসুবর্ণা মুস্তাফা
Previous Post

ফারিয়া-জিৎ এর ‘ইন্সপেক্টর নটি কে’র টাইটেল ট্র্যাক প্রকাশ

Next Post

ছিনতাইয়ের বলি সাত মাসের শিশু: চেকপোস্টে থাকা এএসআই প্রত্যাহার

Next Post
ছিনতাইয়ের শিকার শিশুর ছবি, শিশু পা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইয়ের বলি সাত মাসের শিশু: চেকপোস্টে থাকা এএসআই প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন- অসমাপ্ত শাকিবের অগ্নিপথ

অসমাপ্ত 'অপারেশন অগ্নিপথ', শাকিবকে নিয়ে আশিকুরের 'সুপার হিরো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT