চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সেস কেটের টপলেস ছবির জন্য ১৫ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 03, মে 2017
in আন্তর্জাতিক
A A

ম্যাগাজিনে স্ত্রী প্রিন্সেস কেট মিডলটনের টপলেস ছবি প্রকাশের ক্ষতিপূরণ হিসেবে আদালতে ১৫ লাখ ইউরো দাবি করেছেন ব্রিটেনের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। বাংলাদেশী মুদ্রায় যার মূল্যমান প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। তিনি বলেছেন, স্ত্রীর সঙ্গে হওয়া এ ঘটনা মা প্রিন্সেস ডায়নার সঙ্গে হওয়া হয়রানির যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো তাকে আবারো মনে করিয়ে দিয়েছে।

ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট ২০১২ সালে পাপারাজিদের ক্যামেরায় বন্দী হয়েছিলেন নিজস্ব বারান্দায় টপলেস অবস্থায় রৌদ্রস্নানের সময়। তখন তিনি স্বামীসহ ফ্রান্সের প্রোভেন্সে তিন দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন।

ছবিগুলো ফরাসি ম্যাগাজিন ক্লোজার-এ প্রকাশিত হলে তাতে ‘ব্যথিত’ হয়েছেন বলেও তখন জানান কেট  এবং উইলিয়াম

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলেও কিছু সময় পর রাজপরিবারের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

ওই মামলা আদালতে ওঠার প্রথম দিনে উইলিয়ামের আইনজীবী জ্যঁ ভেইল তার বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে ডাচেস অব কেমব্রিজের টপলেস ছবি চুরি করে তুলে আবার তা ম্যাগাজিনে প্রকাশ করার সিদ্ধান্তকে ‘বিশেষভাবে হতবাক করা’ বলে উল্লেখ করেন প্রিন্স।

কেট-উইলিয়াম দম্পতি ক্ষতিপূরণ ছাড়াও আদালতের কাছে ক্লোজার ম্যাগাজিনের কাছ থেকে বড় অঙ্কের জরিমানা দাবি করেছেন।

প্যারিসের পশ্চিমাঞ্চলের নানতেরে’তে অবস্থিত এক আদালতে এ মামলায় ৬ জন গণমাধ্যম প্রতিনিধির বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তাদের মধ্যে লং লেন্স দিয়ে দূরের প্রধান সড়ক থেকে লুকিয়ে ছবি তোলা ফটোগ্রাফার সিরিল মোরু ও ডমিনিক জ্যাকোভিডস রয়েছেন।

বাকিরা হলেন ক্লোজারের সম্পাদক লরেন্স পিউ, ম্যাগাজিনটির মালিক প্রতিষ্ঠান মোন্ডাডোরি গ্রুপের প্রধান নির্বাহী আরনেস্টো মরি, স্থানীয় পত্রিকা লা প্রোভেন্স-এর ফটোগ্রাফার ভ্যালেরি সুয়াউ এবং পত্রিকাটির ওই সময়কার প্রকাশনা পরিচালক মার্ক অবুর্টিন।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস অব ওয়েলস ডায়না গাড়ি দুর্ঘটনায় নিহত হন। প্রেমিক দোদি ফায়েদের সঙ্গে প্যারিসের রিজ হোটেল থেকে বের হওয়ার সময় পাপারাজি ফটোগ্রাফারদের চোখে পড়ে যান তিনি।

প্রিন্সেস ডায়নার শেষযাত্রায় পেছনে শোকাহত প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও ডায়নার স্বামী প্রিন্স চার্লস

তখন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়ার চেষ্টা করলেও ফটোগ্রাফাররা গাড়ির পিছু নেয়ার এক পর্যায়ে ডায়নার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

ডায়নার মৃত্যুর জন্য গণমাধ্যমের কিছু সেক্টরের অবিবেচক আচরণকে ওই সময় দায়ী করা হয়। এ ঘটনায় বিশ্বজুড়েই গণমাধ্যমের এমন ভূমিকায় ক্ষোভ ও সন্দেহ ছড়িয়ে পড়ে।

Tags: কেট মিডলটনপ্রিন্স উইলিয়াম
Previous Post

‘বাহুবলী টু’ দেখতে ঢাকা ছাড়লেন ৪০ জন

Next Post

আফ্রিকায় প্রিয়াংকা

Next Post
NEW YORK, NY - MAY 01:  Priyanka Chopra attends the "Rei Kawakubo/Comme des Garcons: Art Of The In-Between" Costume Institute Gala at Metropolitan Museum of Art on May 1, 2017 in New York City.  (Photo by Neilson Barnard/Getty Images)

আফ্রিকায় প্রিয়াংকা

ফাইল ছবি

দেশে গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT